ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ফুল ফুটাতে ব্যর্থ, মালিদের কারাদণ্ড দিলেন কিম!

    ফুল ফুটাতে ব্যর্থ, মালিদের কারাদণ্ড দিলেন কিম!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বাবার জন্মবার্ষিকী ছিল আজ ১৬ ফেব্রুয়ারি। এই দিনে তিনি বিশেষ ফুল দিয়ে বাবার সমাধি সাজিয়ে তুলতে চেয়েছিলেন।। কিন্তু তার সেই আশায় জল ঢেলে দিলেন বাগানের মালিরা। আর তাতেই রেগে মালিদের শাস্তি দিলেন কিম জং উন।

    জানা যায়, কিমের বাবা জং-ইলের নামানুসারে ওই ফুলের নামকরণ করা হয় কিমজংগিলিয়াস। বিশেষ প্রজাতির এই ফুলের জন্য উপযুক্ত আবহাওয়ার প্রয়োজন। গ্রিন হাউসে সেই উপযুক্ত পরিবেশ তৈরি করে এই ফুল চাষ করা হয় উত্তর কোরিয়ায়।

    বাবার জন্মবার্ষিকীতে কিমজংগিলিয়াস ফুল দিয়ে ভাস্কর্য এবং ছবি সাজিয়ে তুলতে চেয়েছিলেন কিম। ডাক পড়ে গ্রিন হাউসের ম্যানেজার হানের। তিনি হাজির হয়েছিলেন ঠিকই। কিন্তু ফুল নিয়ে হাজির হতে পারেননি। কেননা সময়মতো গাছে ওই ফুল ফোটাতে তিনি ব্যর্থ হয়েছিলেন। 

    বাবার স্মৃতিতে যে ফুলের নামকরণ করা হয়েছে, সেই ফুল হাতের কাছে না পেয়ে অগ্নিশর্মা হয়ে ওঠেন কিম। এরপরই হান এবং তার সমস্ত মালিকে ছয় মাসের জন্য সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন কিম।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ