ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • নারী ট্রেনচালক নিচ্ছে সৌদি, ২৮ হাজার আবেদন!

    নারী ট্রেনচালক নিচ্ছে সৌদি, ২৮ হাজার আবেদন!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবে এবার নারী ট্রেনচালক নেওয়া হচ্ছে। একটি রেল কোম্পানি নিয়োগ দেবে ৩০ জন নারী চালক।
    নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পর বিস্ময়করভাবে আবেদনপত্র জমা পড়েছে ২৮ হাজার।  

    যারা চাকরি পাবেন, তাদের এক বছরের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এরপর তারা দেশটির পবিত্র শহর মক্কা ও মদিনার মধ্যে উচ্চ-গতির ট্রেন চালানোর সুযোগ পাবেন।

    এবারই প্রথম সৌদি আরবে এরকম কোনো পদে নারী নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

    সম্প্রতি কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা করছে সৌদি আরব। শুধু তেল-নির্ভর  অর্থনীতিকে বহুমুখী করার জন্যই সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের এই প্রচেষ্টা।  

    রক্ষণশীল সৌদি আরবে কয়েক বছর আগেও নারীদের গাড়ি চালানোর অনুমতি ছিল না। সেখানে অভিভাবকত্ব আইন শিথিল করে নারীদের আগের চেয়ে স্বাধীনভাবে চলাফেরার সুযোগ দেওয়া হয়েছে। সূত্র: বিবিসি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ