ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ট্রাম্প ও পরিবারের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ!

    ট্রাম্প ও পরিবারের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারের বিরুদ্ধে ব্যবসায় একাধিকবার জালিয়াতির অভিযোগ উঠেছে। এবার সে রকমই একটি মামলার তদন্তে ডোনাল্ড ট্রাম্প, তার বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে সাক্ষ্য দিতে হাজিরার নির্দেশ দিয়েছেন মার্কিন এক আদালত।

    জানুয়ারি মাসে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস জানিয়েছিলেন, তদন্তে তিনি দেখেছেন ট্রাম্পের সংস্থা ঋণ পাওয়ার ক্ষেত্রে কোনো সম্পত্তির অতিরিক্ত মূল্য দেখিয়েছে। আবার সেই সম্পত্তিরই দাম কম দেখিয়ে আয়করে ছাড় পেয়েছে। আর এটা শুধু কোনো একটি ক্ষেত্রে নয়, একাধিকবার ট্রাম্পের সংস্থার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে। একাধিকবার ট্রাম্প পরিবার সেই তদন্ত বন্ধ করার চেষ্টা করেছে বলেও অভিযোগ রয়েছে।  

    এবার আদালতে বেশ কয়েক ঘণ্টা বাদানুবাদের পর বিচারক সাবেক মার্কিন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সন্তানদের সাক্ষ্য দেওয়ার নির্দেশ দেন।
    এই রায়ের পর ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই রায়ের বিরুদ্ধে তিনি অবশ্যই উচ্চতর আদালতে আবেদন জানাবেন বলে বিশেষজ্ঞদের মত।  

    ট্রাম্পের আইনজীবী তার মক্কেলদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন, যা বিচারক খারিজ করে দেন। আগামী ২১ দিনের মধ্যে ট্রাম্প-সহ তার সন্তানদের নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের অফিসে গিয়ে সাক্ষ্য দিতে হবে বলে জানানো হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ