ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • বিশ্বে করোনায় আরও ১০ হাজারের বেশি মৃত্যু

    বিশ্বে করোনায় আরও ১০ হাজারের বেশি মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বে করোনা ভাইরাসে আক্রন্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ২৬৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ২৮ হাজার ৫৩৭ জন। এ নিয়ে বিশ্বে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ লাখ ৯২ হাজার ৫৬১ জনে এবং শনাক্ত বেড়ে ৪২ কোটি ২১ লাখ ১২ হাজার ৩২৩ জন দাঁড়িয়েছে।

    শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

    ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে এবং সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে জার্মানিতে।

    জার্মানিতে ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন দুই লাখ ছয় হাজার ৩৭ জন এবং মারা গেছেন ২৪৬ জন।

    যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৪৮০ জন এবং মারা গেছেন দুই হাজার ৭০ জন।

    এছাড়া করোনায় আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় তুরস্কে ২৬৪ জন, ইতালিতে ৩১৪ জন, স্পেনে ২৮৮ জন, পোল্যান্ডে ৩০৪ জন, মেক্সিকোতে ৪৭০ জন, ইউক্রেনে ২৮২ জন, দক্ষিণ আফ্রিকায় ৩৪৩ জন, জাপানে ২৪৪ জনের মৃত্যু হয়েছে।

    প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ