ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • 'ইউক্রেনে প্রয়োজনে আরও সেনা পাঠাবে আমেরিকা'

    'ইউক্রেনে প্রয়োজনে আরও সেনা পাঠাবে আমেরিকা'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় প্রয়োজনে ইউক্রেনে আরও সেনা সহায়তা পাঠাতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি। তিনি বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন। তিনি ইউক্রেন সংকট নিয়ে জি-সেভেন নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন বলেও জানান সাকি।

    তিনি বলেন, রাশিয়ার সম্ভ্যাব্য সাইবার হামলা প্রতিরোধে প্রেসিডেন্টের নির্দেশনায় প্রস্তুতি নেয়া হয়েছে। এছাড়া রাশিয়াকে নিবৃত্ত করতে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রস্তুতিও নেয়া হয়েছে বলে জানানো হয় হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে। 

    কিয়েভ সরকার দাবি করছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে টানা দুই দিন ধরে ইউক্রেনের সরকারি বাহিনী ও রুশপন্থী বিদ্রোহীরা পরস্পরের ওপর গোলাবর্ষণ করে যাচ্ছে। উত্তেজনা বেড়ে যাওয়ায় আমেরিকা ও তার মিত্ররা আশঙ্কা করছে, ইউক্রেন আক্রমণের অযুহাত হতে পারে এটি। তবে রাশিয়া পশ্চিমাদের এমন অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা ইউক্রেন আক্রমণের সর্বাত্মক পরিকল্পনা করছে না।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ