ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • রাশিয়াকে নজিরবিহীন নিষেধাজ্ঞার হুমকি কমলা হ্যারিসের

    রাশিয়াকে নজিরবিহীন নিষেধাজ্ঞার হুমকি কমলা হ্যারিসের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার ওপর নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মস্কোকে সতর্ক করে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। পাশাপাশি এ ঘটনায় ইউরোপের মিত্রদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও জানান তিনি। শনিবার (১৯ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন সামরিক মহড়া পরিচালনা করছেন তখন মিউনিখ সম্মেলনে কমলা এ হুমকি দেন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সমর্থন জোরালো করতে মিউনিখের পথে রয়েছেন।

    এদিকে সম্মেলনে ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ বলেন, মস্কো ন্যাটোর মুখোমুখি হয়েছে। রাশিয়া ইউক্রেন সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করেছে এমন কোনো প্রামাণ নেই বলেও জানান তিনি।

    স্থানীয় সময় শুক্রবার উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর প্রধান জেন্স স্টোলটেনবার্গ ও তিনটি বাল্টিক রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাত করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

    রাশিয়া-ইউক্রেন সংকটের পেছনে মূলত রয়েছে ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়া না দেওয়ার বিষয়টি। ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়া নিজেদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে রাশিয়া। ইউক্রেনে রাশিয়ার হামলা চালানো নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্ক অবস্থানের কারণে ক্রেমলিনের দাবি ভিন্ন। মস্কো বলছে যে তারা পুরোনো সোভিয়েত প্রতিবেশী যাতে ন্যাটোতে যোগ না দেয় তা নিশ্চিত করতে শুধু সতর্ক বার্তা দিচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ