ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • সৌদিতে হুথিদের ড্রোন হামলা, আহত ১৬

    সৌদিতে হুথিদের ড্রোন হামলা, আহত ১৬
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবের জিজান শহরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো ড্রোন হামলায় বিদেশি নাগরিকসহ ১৬ জন আহত হয়েছে। কিং আবদুল্লাহ বিমানবন্দর লক্ষ্য করে হুথিরা হামলা চালায় বলে জানিয়েছে সৌদির সংবাদ সংস্থা এসপিএ।

    আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক, সৌদির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে তেমনটাই জানানো হয়েছে। 

    খবর অনুযায়ী, হুথিদের ছোড়া ড্রোন প্রতিহত করার সময় ধ্বংসাবশেষ পড়েই আহতদের ঘটনা ঘটেছে। সৌদির দাবি, ইয়েমেনের সানা বিমানবন্দর থেকে এই ড্রোন হামলা পরিচালনা করেছে হুথিরা।

    এ নিয়ে এক সপ্তাহে দুইবার সৌদির বিমানবন্দরে হামলা চালালো হুথিরা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ