ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ‘যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পুতিনকে বার্তা দিতে ব্যর্থ’

    ‘যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পুতিনকে বার্তা দিতে ব্যর্থ’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পুতিনকে শক্তিশালী কোনো বার্তা দিতে পারেনি বলেই মনে করছেন দেশটির প্রধান বিরোধী দল লেবার পার্টি। দেশটির বিরোধীদের ছায়া মন্ত্রী পরিষদের পররাষ্ট্রী মন্ত্রী ডেভিড ল্যামি মনে করেন, বরিস জনসন সরকারের উচিৎ রাশিয়ার ওপর আরও শক্তিশালী নিষেধাজ্ঞা আরোপ করা।

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অনু্ষ্ঠান ‘বিবিসি ব্রেকফাস্ট’-এ তিনি বলেন, তিন আর্থিক প্রতিষ্ঠান আর পাঁচ রুশ ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দেয়া যথেষ্ট নয় বলেই মনে করছেন অনেক ব্রিটিশ এমপি। অনেক রাজনীতিবিদও মনে করছেন বরিস জনসনের এই নিষেধাজ্ঞা পুতিনকে কোনো বার্তাই দিতে পারেনি।

    তবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ট্রুস বলেছেন , জি-সেভেনের সদস্যরা রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা দেয়ার কথা ভাবছে। সাথে তারা মনে করে আলোচনার টেবিলের জন্য আর কিছুই বাকি নেই।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ