ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • সৌদিতে সন্তানের লাশ ফেরত আনতে মা-বাবার আহাজারি

    সৌদিতে সন্তানের লাশ ফেরত আনতে মা-বাবার আহাজারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরব রিয়াদে সন্তানের লাশ, নরসিংদীর শিবপুরে মা-বাবার আহাজারি। ছেলের মরদেহ তার কোলে ফিরিয়ে দিতে সবার কাছে আকুতি করছেন শ্যামল ভূঁইয়ার বৃদ্ধা মা-বাবা। কেঁদে কেঁদে বার বার মূর্ছা যাচ্ছেন মা। কারও সাথে কথাও বলছেন না। ঘুম খাওয়া সব যেন হারাম। আজ এগার দিন ধরে থেমে থেমে কান্নায়-বিলাপে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এমনই এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের  দত্তেরগাঁও পশ্চিম পাড়া ফজলুল হক (ছাও) ভূঁইয়ার  ছেলে প্রবাসী শ্যামল ভূঁইয়ার বাড়িতে।

    এদিকে নিহত হওয়ার খবর আসার পর থেকে এই পরিবারকে কে, কী বলে তাদের সান্ত্বনা দেবেন, ভাষা জানা নেই স্বজনসহ প্রতিবেশীদের। কারণ, অভাব অনটনের সংসারে সচ্ছলতা ফেরাতে ধার-দেনা ও সুদে টাকা নিয়ে চার লক্ষ টাকায় স্থানীয় এক দালালের মাধ্যমে সৌদি আরবে গিয়ে কর্মস্থলে গত ১৩ ফেব্রুয়ারি দুর্ঘটনায় মারা গেছে সে। তার সকল পাওনা ও ক্ষতিপূরণসহ মরদেহটি দেশে আনতে  সরকারের হস্তক্ষেপ চান নিহতের পরিবার। 

    পারিবারিক সূত্র জানায়, সংসারের অভাব ঘোচাতে অল্প বয়সেই স্থানীয় দালালের মাধ্যমে ধার দেনা ও সুদে টাকা নিয়ে ৪ লাখ টাকায়  তিন বছর ছয় মাস আগে শ্যামল ভূঁইয়া সৌদি আরবে যায়। সৌদি আরব রিয়াদে পাথর কাটা একটি ফ্যাক্টরিতে কাজ দেয়। সেখানে প্রথম ছয় মাসে বেতন দেয় নি। এখন পর্যন্ত যা টাকা পাঠিয়েছে তা দিয়ে এখনো ঋণ শোধ করা হয়নি। আর এরই মাঝে তাঁর মৃত্যুর খবর চলে আসছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ