ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ইউক্রেন থেকে কূটনীতিক সরানো শুরু করেছে রাশিয়া

    ইউক্রেন থেকে কূটনীতিক সরানো শুরু করেছে রাশিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত দূতাবাস থেকে কূটনীতিক সরানো শুরু করেছে রাশিয়া। বিবিসি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    রাশিয়ার সংবাদ সংস্থা তাস এবং বার্তা সংস্থা এএফপি কূটনীতিক সরানোর এই খবর নিশ্চিত করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবারই কূটনীতিক সরানোর ঘোষণা দিয়েছিল বলে বিবিসির প্রতিবেদনে দাবি করা হয়েছে।

    রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, ইউক্রেন জুড়ে রুশ কূটনৈতিক মিশনে ‘একাধিক আক্রমণ’ এবং রুশ কূটনীতিকদের বিরুদ্ধে ‘আক্রমণাত্মক পদক্ষেপের’ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

    দূতাবাসের এক সূত্র বুধবার তাসকে জানিয়েছেন, দূতাবাস থেকে কূটনীতিক সরানো ইতোমধ্যে শুরু হয়েছে।

    মস্কোর আইনপ্রণেতারা প্রেসিডেন্ট পুতিনকে দেশের বাইরে সেনা কার্যক্রমের অনুমতি দেওয়ার একদিন পর এই ঘোষণা সামনে এলো।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ