ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ‘ফাদার অব অল বম্বস’ ব্যবহারের আশঙ্কা

    ‘ফাদার অব অল বম্বস’ ব্যবহারের আশঙ্কা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।

    এদিকে, যুদ্ধ শুরুর বেশ কয়েক দিন আগে ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য সান’ এর প্রতিবেদনে ইউক্রেনে ভয়ঙ্কর ‘ফাদার অব অল বম্বস’ ব্যবহারের আশঙ্কা করা হয়েছে।  জেনে নিন ‘ফাদার অব অল বম্বস’ আসলে কী?

    ‘ফাদার অব অল বম্বস’ বা এফওএবি কী?
    এটি বিশাল শক্তিশালী ৪৪ টনের টিএনটি বোমা, যার অভিঘাতের পরিসর হতে পারে ৩০০ কিলোমিটার অঞ্চলজুড়ে। এটি অতি শক্তিধর একটি থার্মোব্যারিক বোমা।

    বিমান থেকে এই এফওএবি বোমা ফেলা হয় লক্ষ্যস্থলে। মাঝ আকাশেই এটিকে ডিটোনেট করা হয়। এই বোমা ফাটার পর যে শকওয়েভ এবং তাপমাত্রার সৃষ্টি হয় তার অভিঘাত এতটাই বেশি যে ক্ষতির পরিমাণ কল্পনাও করা যায় না। ২০০৭ সালে এই বোমা তৈরি করে রাশিয়া। আমেরিকার ‘মাদার অব অল বম্বস’ বা এমওএবি’র থেকে এটি চার গুণ বেশি শক্তিশালী।

    ‘মাদার অব এল বম্বস’ রয়েছে আমেরিকার কাছে। ২০১৭ সালে ইসলামিক স্টেটের বিরুদ্ধে এই বোমা ব্যবহার করেছিল আমেরিকা। সেই বোমার অভিঘাতে কত মানুষের মৃত্যু হয়েছিল তা অবশ্য প্রকাশ্যে আনেনি যুক্তরাষ্ট্র। 


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ