ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অভিযান অব্যাহত থাকবে: রাশিয়া

    আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অভিযান অব্যাহত থাকবে: রাশিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ইউক্রেন আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করায় দেশটিতে রাশিয়া সামরিক অভিযান আবার শুরু করতে বাধ্য হয়েছে বলে অভিযোগ করেছে মস্কো। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার অভিযানের নির্দেশ দিয়ে শুক্রবার তা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। একইসঙ্গে মস্কোর পক্ষ থেকে কিয়েভকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু কিয়েভ সে আহ্বানে সাড়া না দেয়ায় রুশ সেনাবাহিনীকে আবার তাদের অভিযান শুরু করতে বলা হয়েছে।

    রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গত বৃহস্পতিবার সকালে ইউক্রেনে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন।এর কয়েকদিন আগে তিনি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই প্রজাতন্ত্র দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেন।

    রাশিয়া অভিযোগ করছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে তৎপর অস্ত্রধারীদের সঙ্গে দেশটির সরকার ২০১৪ ও ২০১৫ সালে যে মিনস্ক চুক্তি সই করেছিল কিয়েভ তা লঙ্ঘন করায় এ অভিযান চালানো হয়েছে। পুতিন বলেছেন, তিনি ইউক্রেন দখল করতে চান না বরং দেশটিকে বেসামরিকীকরণ ও নাৎসীমুক্ত করতে চান তিনি।

    পুতিনের মুখপাত্র পেসকভ আরো বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো যে নিষেধাজ্ঞা দিয়েছে সেজন্য মস্কো আগে থেকেই প্রস্তুত ছিল এবং এই নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

    এদিকে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপ প্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, প্রেসিডেন্ট পুতিনের ঘোষিত লক্ষ্যগুলো অর্জিত না হওয়া পর্যন্ত ইউক্রেনে রুশ সামরিক অভিযান চলবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ