ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন  ব্রজমোহন বিদ্যালয়ে ১১ যুগপূর্তি উৎসব ‍উপলক্ষে নানা আয়োজন  অবৈধ নোটিশ প্রত্যাহার ও কারখানা খুলে দেয়ার দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ
  • ইফতার করুণ খেজুরের লাচ্ছি দিয়ে, তৈরি করবেন যেভাবে

    ইফতার করুণ খেজুরের লাচ্ছি দিয়ে, তৈরি করবেন যেভাবে
    খেজুরের লাচ্ছি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইফতার মানে প্রাণজুড়ানো কোনো শরবত বা পানীয়। সারাদিন রোজা রাখার পরে ইফতারে ঠান্ডা একগ্লাস পানীয় না থাকলে কি চলে! প্রতিদিন একই ধরনের শরবত বা পানীয় না খেয়ে আনতে পারেন বৈচিত্র। ইফতারে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেলে মিলবে প্রশান্তি। লাচ্ছি বলতে সাধারণত দই দিয়ে তৈরি পানীয়কে বোঝায়। তবে স্বাদে বৈচিত্র আনতে ও পুষ্টি বাড়াতে এতে যোগ করতে পারেন খেজুর। ইফতারে একগ্লাস খেজুরের লাচ্ছি আপনাকে সতেজ করে তুলবে।

    খেজুরের উপকারিতা
    যদিও রমজানে খেজুর বেশি খাওয়া হয়ে থাকে তবে এটি সারা বছর খেলে বেশি উপকার মিলবে। এতে রয়েছে অনেক অসুখ নিরাময়ের শক্তি। প্রতিদিন অন্তত পাঁচটি খেজুর খাবারের তালিকায় রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। নিয়মিত খেজুর খেলে তা হৃদরোগের ঝুঁকি, কোষ্ঠকাঠিন্য ও হজমের সমস্যা, উচ্চ রক্তচাপের মতো সমস্যা দূর করতে সাহায্য করে। এটি সংক্রমণ রোধে সহায়ক। পাশাপাশি বাড়ায় দৃষ্টিশক্তিও। বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়ের জন্য খেজুর খুবই উপকারী। স্মৃতিশক্তি বাড়াতেও কাজ করে এই ফল। ক্যান্সারের মতো মরণঘাতি রোগ দূরে রাখতে নিয়মিত খেজুর খাওয়ার অভ্যাস করুন।

    তৈরি করতে যা লাগবে
    খেজুর- ১০-১৫টি
    কাজুবাদাম- কয়েকটি
    দই- ১ কাপ
    দুধ- আধা কাপ
    বরফ কুচি- ১ কাপ
    চিনি- স্বাদমতো
    পেস্তাবাদাম কুচি- কয়েকটি।

    যেভাবে তৈরি করবেন
    প্রথমে খেজুর ধুয়ে বীজ ফেলে দিন। এবার খেজুরগুলো দুধে ভিজিয়ে রাখুন অন্তত ঘণ্টা চারেক। এরপর খেজুর নরম হয়ে আসবে। তখন দুধসহ খেজুরগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিন। এবার তাতে মেশান দই, চিনি, কাজু বাদাম ও বরফ। এরপর আরেকবার ব্লেন্ড করে নিলেই তৈরি খেজুরের লাচ্ছি।  


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ