ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ইউক্রেনে যুদ্ধে যেতে আগ্রহী নাগরিকদের সমর্থন দিবে যুক্তরাজ্য

    ইউক্রেনে যুদ্ধে যেতে আগ্রহী নাগরিকদের সমর্থন দিবে যুক্তরাজ্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়তে যুক্তরাজ্যের যে কেউ এ মুহূর্তে ইউক্রেনে যেতে চাইলে তাকে সমর্থন-সহযোগিতা করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার।

    দেশটির পররাষ্ট্র মন্ত্রী লিজ ট্রাস এ সম্পর্কে বলেন, “যুদ্ধে যেতে মানুষ মনস্থির করবে নিজেরাই।” তবে যুক্তি দেখিয়ে তিনি বলেন, “এই যুদ্ধ গণতন্ত্রের জন্য।”
     
    তিনি আরও বলেন, “ইউক্রেনীয়রা মুক্তির জন্য লড়ছে। তারা শুধু ইউক্রেনের জন্য নয়, গোটা ইউরোপের জন্যই লড়ে যাচ্ছে।”

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিদেশি নাগরিকদেরকে ইউরোপের নিরাপত্তার সুরক্ষায় যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

    এর আগে রোববার ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, রুশ আগ্রাসন প্রতিরোধে ইউক্রেইন সেনাবাহিনীতে যোগ দিতে স্বেচ্ছাসেবকদের নিয়ে আন্তর্জাতিক বাহিনী গড়ে তুলছেন তারা।

    সরকারি ওয়েবসাইটে এক বার্তায় তিনি বলেন, “এটি শুধু ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নয়, গোটা ইউরোপের বিরুদ্ধে যুদ্ধের সূচনা। এটি ইউরোপীয় একতার বিরুদ্ধে...।

    “ইউরোপ এবং বিশ্বের নিরাপত্তার সুরক্ষায় যারা সামিল হতে ইচ্ছুক, তাদের প্রত্যেকেই এগিয়ে এসে একুশ শতকের এই আগ্রাসীদের বিরুদ্ধে ইউক্রেনের সঙ্গে কাঁধে কাঁধ মেলাতে পারে।”

    তবে যুদ্ধের ময়দানে ব্রিটিশ সেনা পাঠানো হবে না বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকার। প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস বলেন, “বরং ইউক্রেনের প্রতিটি রাস্তায় লড়াই করতে যা যা সরঞ্জাম প্রয়োজন সব তাদের দেওয়া হবে।”

    সূত্র: বিবিসি


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ