ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • আরও যেসব স্থাপনায় হামলার ঘোষণা দিল রাশিয়া

    আরও যেসব স্থাপনায় হামলার ঘোষণা দিল রাশিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত ইউক্রেনের নিরাপত্তা বাহিনী ও ইনফরমেশন এন্ড সাইকোলোজিকাল অপারেশনের ৭২ নং প্রধান কার্যালয়ে হামলা চালানোর ঘোষণা দিয়েছে রাশিয়া।


    দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থাগুলো।

    গণমাধ্যম সিএনএন জানিয়েছে, এখানে ইউক্রেনের প্রধান তথ্য আদান-প্রদানকারী স্থাপনাগুলো অবস্থিত।


    বার্তা সংস্থা আরআইএ নোভাস্তি ও টাস জানিয়েছে, এই হামলার লক্ষ্য হলো রাশিয়ার উপর পশ্চিমাদের ভুল তথ্য ও প্রোপাগান্ডা ঠেকানো।


    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এসব স্থাপনার কাছে থাকা মানুষদের দ্রুত সরে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছে।

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানিয়েছে, ভুল তথ্য ও প্রোপাগান্ডা ঠেকাতে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী এবং ইনফরমেশন এন্ড সাইকোলোজিকাল অপারেশনের ৭২ নং প্রধান কার্যালয়ে ভারী অস্ত্র দিয়ে হামলা চালানো হবে।  এর আশেপাশে অবস্থিত সাধারণ মানুষকে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

    এদিকে সোমবার যুদ্ধ বিরতির আলোচনা ব্যর্থ হওয়ার পর রাশিয়ার সেনারা তাদের হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে।

    সোমবার রাতেই ইউক্রেনের দ্বিতীয় সর্ববৃহৎ শহর খারকিভের সরকারি অফিসগুলোতে হামলা চালায় রাশিয়া।  সঙ্গে বেসামরিক স্থাপনাগুলোতেও চলে তাদের তাণ্ডব। এ হামলায় খারকিভে বহু মানুষ নিহত হয়েছেন। অনেকে এখনো ধ্বংস্বস্তুপের নিচে আটকা পড়ে আছেন।

    রাজধানী কিয়েভ দখল করার জন্য দীর্ঘ ৪০ মাইল লম্বা এক বহর নিয়ে অপেক্ষা করছে রাশিয়ার সেনারা।  পশ্চিমাদেশগুলোর আশঙ্কা যে কোনো সময় রাজধানীর দখল নিতে পারে রাশিয়া।

    সূত্র: সিএনএন, আল জাজিরা


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ