ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • আকাশ থেকে নামছে রুশ প্যারাট্রুপাররা

    আকাশ থেকে নামছে রুশ প্যারাট্রুপাররা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। খারকিভ শহরের নিয়ন্ত্রণ নেয়ার পর আকাশ থেকে রুশ প্যারাট্রুপাররা নেমে আসছে, এমন একটি খবর নিশ্চিত করেছে ইউক্রেনের সেনাবাহিনী।

    ইউক্রেনের সেনাবাহিনী বলছে, খারকিভের বিমান হামলার সাইরেন বেজে ওঠার পরপরই আকাশ থেকে হামলা চালানো শুরু হয়।

    সেনানাবাহিনীর বিবৃতিতে বলা হয়, রুশ সৈন্যরা একটি স্থানীয় সামরিক হাসপাতালে হামলা চালিয়েছে। 
    এটি একটি রুশ ভাষাভাষী শহর এবং এ ঘটনা যখন ঘটছিল তখন সেখানে ভোর ৬টা বাজে। ইউক্রেনে সাম্প্রতিক যে সহিংসতা হচ্ছে তার একটি কেন্দ্রে পরিণত হয়েছে খারকিভ।

    মঙ্গলবার শহরের একটি স্থানীয় সরকারের কার্যালয়ে মিসাইল হামলা চালানো হয়। পরে শহরের একটি আবাসিক এলাকায় হামলা হয়। খারকিভে রুশ হামলায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ