ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার খিলগাঁওয়ে দীপু হত্যা মামলার পলাতক আসামি ফজলে রাব্বি হিজলায় গ্রেফতার জনগণের সেবা নিশ্চিত করুন, দুলাভাইয়ের মতো মর্যাদা দেব: নৌ প্রতিমন্ত্রী  বৈশাখী টিভিতে উত্তেজনা, পুলিশ হেফাজতে ডিএমডি বরিশাল বিভাগে ৩০০ কিলোমিটারজুড়ে নদীভাঙন বরিশালে ডেঙ্গুর প্রকোপ নিয়ে শঙ্কা, বাড়তে পারে সংক্রমণ বরিশালে স্টেডিয়াম কলোনির নারীদের ভাগ্য বদলে দিল পাঁচ শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার ঝালকাঠির নেছারাবাদে দেশ, জাতি ও উম্মাহর ঐক্য শান্তি ও কল্যাণ কামনা করে শেষ হলো বার্ষিক মাহফিল ঘূর্ণিঝড়ে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে অস্থিরতা
  • 'ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে সরকার সবই করছে'

    'ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে সরকার সবই করছে'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ভোজ্যতেল ও ডিজেলের দাম নিয়ন্ত্রণে রাখতে যা যা প্রয়োজন সরকার সবই করছে। সরকারের এই ব্যবস্থার কারণে ভোজ্যতেলের দাম কিছুটা কমবে। সবাইকে একটু অপেক্ষা করতে হবে।

    আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    আইনমন্ত্রী বলেন, সারা বিশ্বে গত চল্লিশ বছরেও তেলের দাম এত বাড়ে নাই, যতটা এখন বেড়েছে।

    জেলা পরিষদ নির্বাচন নিয়ে তিনি বলেন, নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েছে। যা যা সংশোধন করা দরকার তারা করবেন। তাদের অধীনেই জেলা পরিষদ নির্বাচন হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ