ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • নিষিদ্ধ করা হলো স্কুলছাত্রীদের চুলের ঝুঁটি

    নিষিদ্ধ করা হলো স্কুলছাত্রীদের চুলের ঝুঁটি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাপানের স্কুলগুলোতে মেয়েদের ঝুঁটি করে চুল বাধার স্টাইল নিষিদ্ধ করা হয়েছে। বলা হয়েছে, ঝুঁটি করে বাঁধা চুল যৌন উত্তেজনা তৈরি করতে পারে। ইয়ন নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষকদের ভয় এই ধরনের চুল বাঁধার ফলে মেয়েদের ঘাড়ের একটি অংশ উন্মুক্ত হয়ে থাকে যা যৌন উত্তেজক।

    জাপানের একটি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মটোকি সুগিয়ামা বলেছেন, ‘স্কুল কর্তৃপক্ষ তাকে বলেছে-মেয়েরা ঝুঁটি করতে পারবে না কারণ এতে তাদের ঘাড়ের একটি অংশ উন্মুক্ত হয়ে থাকে যা বিপরীত লিঙ্গকে উত্তেজিত করতে পারে।

    তিনি আরও বলেন, আমি সর্বদা এ ধরনের নিয়মের সমালোচনা করেছি কিন্তু এই বিষয়ে কঠোর অবস্থান কেউ নেয়নি কখনো। আর এজন্য এটি এখন এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে শিক্ষার্থীরা সেগুলো স্বাভাবিকভাবে গ্রহণ করছে।

    উল্লেখ্য, জাপানের স্কুলগুলোতে শিক্ষার্থীদের চুল রং করা নিষিদ্ধ। তারা তাদের চুল সোজা এবং কালো রাখতে বাধ্য।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ