ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার খিলগাঁওয়ে দীপু হত্যা মামলার পলাতক আসামি ফজলে রাব্বি হিজলায় গ্রেফতার জনগণের সেবা নিশ্চিত করুন, দুলাভাইয়ের মতো মর্যাদা দেব: নৌ প্রতিমন্ত্রী  বৈশাখী টিভিতে উত্তেজনা, পুলিশ হেফাজতে ডিএমডি বরিশাল বিভাগে ৩০০ কিলোমিটারজুড়ে নদীভাঙন বরিশালে ডেঙ্গুর প্রকোপ নিয়ে শঙ্কা, বাড়তে পারে সংক্রমণ বরিশালে স্টেডিয়াম কলোনির নারীদের ভাগ্য বদলে দিল পাঁচ শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার ঝালকাঠির নেছারাবাদে দেশ, জাতি ও উম্মাহর ঐক্য শান্তি ও কল্যাণ কামনা করে শেষ হলো বার্ষিক মাহফিল ঘূর্ণিঝড়ে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে অস্থিরতা
  • ‘মেইড ইন বাংলাদেশ লেখা গোল্ড বার পাবে বিশ্ব’

    ‘মেইড ইন বাংলাদেশ লেখা গোল্ড বার পাবে বিশ্ব’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. দীলিপ রায় বলেছেন, বাজুসের কেন্দ্রীয় সভাপতি, এশিয়ার বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর দেশের স্বর্ণশিল্পের উন্নয়নের ভিশন নিয়ে কাজ করছেন। তিনি সাড়ে ১২ হাজার কোটি টাকা বিনিয়োগে গোল্ড রিফাইনারি করছেন। মেইড ইন বাংলাদেশ লেখা গোল্ড বার পাবে বিশ্ব।

    রবিবার (১৩ মার্চ) দুপুরে এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন অফিসার্স ক্লাবে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) চট্টগ্রাম বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    স্বর্ণ নীতিমালা উপহার দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বাঙালি স্বর্ণশিল্পে সমৃদ্ধ ছিল। রাষ্ট্রীয় নীতিমালা না থাকায় এ শিল্প মুখ থুবড়ে পড়েছিল। হাজার কোটি টাকার ব্যবসা করেও কালোবাজারি বলা হতো আমাদের। ঋণ দিত না ব্যাংক। এখন নীতিমালা হওয়ায় আমরা মর্যাদার সঙ্গে ব্যবসা করতে পারব। নতুন বাজুস সভাপতি গোল্ড ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। আমরা সেই ব্যাংক থেকে ঋণ পাব।  
    তিনি স্বর্ণ ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, যারা বাজুসের সদস্য হবে না তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারবে না। যারা সদস্য হবে তারা ঋণ পাবে, গোল্ড বার পাবে, সরকারি সুবিধা পাবে। তাদের বিপদে সমিতি পাশে থাকবে। প্রতিটি জেলা উপজেলার নেতারা পূর্ণাঙ্গ কমিটি করবেন। এরপর কেন্দ্রীয়ভাবে সমাবেশ করব আমরা।

    সম্মেলনে সভাপতিত্ব করেন বাজুস চট্টগ্রামের সভাপতি মৃণাল কান্তি ধর। বিশেষ অতিথি ছিলেন বাজুস কেন্দ্রীয় সহসভাপতি গুলজার আহমেদ ও মো. আনোয়ার হোসেন।

    বক্তব্য দেন বাজুস চট্টগ্রামের সহসভাপতি সুধীর রঞ্জন বণিক। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক প্রণব সাহা।

    উপস্থিত আছেন বাজুস যশোর সভাপতি মো. রাকিবুল ইসলাম চৌধুরী, বাজুসের ডেপুটি ম্যানেজার সিরাজুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন যুগ্ম সম্পাদক কাজল বণিক ও হিরন্ময় ধর।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ