ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • জানালা দিয়ে ছেলেকে ছুড়ে ফেলে ঝাঁপ দিলেন বাবা

    জানালা দিয়ে ছেলেকে ছুড়ে ফেলে ঝাঁপ দিলেন বাবা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বিতীয় তলার জানালা দিয়ে শিশু সন্তানকে ছুড়ে ফেলে নিচে লাফ দিয়েছেন এক বাবা। অগ্নিদগ্ধ ভবন থেকে বাঁচতে ওই বাবা এই কাজ করেন বলে সিএসবি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।

    যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে এই ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    সাউথ ব্রান্সউইক টাউনশিপ পুলিশ ডিপার্টমেন্টের জনসংযোগ দফতর ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে। ভিডিওতে দেখা গেছে, ওই ভবনটি আগুন ও ধোঁয়ায় আচ্ছন্ন। স্থানীয় কয়েকজন ভীতসন্ত্রস হয়ে ভবনের সামনে রয়েছেন। ভবনের নিচে অবস্থানরত কর্মকর্তারা কোলের শিশুটিকে তাদের কাছে দেওয়ার জন্য দ্বিতীয় তলায় আটকে পড়া বাবাকে বোঝানোর চেষ্টা করছেন।

    এ সময় কর্মকর্তাদের ‘শিশুটিকে ফেলে দিন’ বলে চিৎকার করতে শোনা যায়। বাবা  শিশুকে ফেরার  জন্য জানালা খোলেন। উপর থেকে বেশকিছু ধুলো ময়লা নিচে এসে পড়ে। এরপর বাবা শিশুটিতে জানালা দিয়ে ছুড়ে ফেলে নিজেও লাফ দেন।

    বাবা ও শিশু দুজনই অক্ষত আছেন বলে জানা গেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ