ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • সদ্যজয়ী ভারতীয় ২ কাউন্সিলরকে গুলি করে হত্যা

    সদ্যজয়ী ভারতীয় ২ কাউন্সিলরকে গুলি করে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে সদ্য নির্বাচিত ২ কাউন্সিলরকে গুলি করে হত্যা করা হয়েছে। রোববার (১৩ মার্চ) পৃথক সময়ে এই ঘটনা ঘটে।

    ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, রোববার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের মাথা লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতকারীরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

    একইদিনে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার ঝালদার পৌরসভার সদ্যজয়ী কংগ্রেস প্রার্থী তপন কান্দুকেও গুলি করা হয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করালে কিছু সময় পর তার মৃত্যু হয়।

    উল্লেখ্য, নির্বাচনে ঝালদার ১২টি মধ্যে পাঁচ ওয়ার্ডে জেতে তৃণমূল। কংগ্রেস জেতে পাঁচটি ওয়ার্ডে, দুটিতে জেতে নির্দল। নির্বাচনের পর তৃণমূলে যোগ দেন একজন নির্দল প্রার্থী।

    সূত্র: আনন্দবাজার

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ