ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ইউক্রেনে হাসপাতালে হামলায় মা-শিশুর মৃত্যু

    ইউক্রেনে হাসপাতালে হামলায় মা-শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের মারিওপোলে মাতৃ ও শিশু হাসপাতালে রুশ গোলাবর্ষণের ঘটনায় এক অন্তঃসত্তা নারী মারা গেছেন বলে মার্কিন সংবাদ সংস্থা এপির বরাতে খবর দিয়েছি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

    ভিডিও ও ছবিতে দেখা যায়, গত বুধবার হামলার পর ওই নারীকে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে স্বাস্থ্য কর্মীরা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধের ভয়াবহ ছবিগুলোর মধ্যে এটি অন্যতম হৃদয় বিদারক চিত্র হয়ে থাকলো।

    খবরে জানানো হয়, হামলায় মা আহতে হলে জরুরিভাবে সিজার করে তার বাচ্চাটিকে বাঁচানোর চেষ্টা করেছিলেন চিকিৎসকরা। তবে মা ও নবজাতক কাউকেই বাঁচানো যায়নি। 

    যদিও রাশিয়া মাতৃ ও শিশু হাসপাতালে হামলা চালানোর ঘটনা বারবারই অস্বীকার করে আসছে। উল্টো মস্কোর দাবি, সাবেক ওই হাসপাতালটি বর্তমানে সামরিক কাজে ব্যবহার করছিলো ইউক্রেন। তবে ইউক্রেন বলছে, মাতৃ ও শিশু হাসপাতালে হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করেছে রাশিয়া।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ