ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সড়ক দুর্ঘটনায় বরিশালের দম্পতি মাদারীপুরে নিহত

    সড়ক দুর্ঘটনায় বরিশালের দম্পতি মাদারীপুরে নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদারীপুরে শহরের প্রধান সড়কে শিশুপার্কের সামনে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী দু’জন নিহত হয়েছেন। তারা দুজনই শরীয়তপুরের গ্রামীণ ব্যাংকের ডোমসা শাখার কর্মকর্তা।

    বুধবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

    নিহতরা হলেন মনিরুল ইসলাম (৪০) ও তার স্ত্রী ফারহানা ইসলাম (৩০)।

    পটুয়াখালী থেকে মোটরসাইকেলযোগে শরীয়তপুরে কর্মস্থলে যাওয়ার সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাদারীপুরের প্রধান সড়কের শিশু পার্কের সামনে আসলে বিপরিত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তারা নিচে পড়ে যান। ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়।

    পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

    নিহত মনিরুল ইসলাম গ্রামীণ ব্যাংকের শরীয়তপুর জেলার ডোমসার শাখা ব্যবস্থাপক ছিলেন এবং তার স্ত্রী ফারহানা ইসলাম একই শাখার কর্মকর্তা।

    মনিরুল ইসলামের বাড়ি পটুয়াখালী জেলায় আর স্ত্রী ফারহানা ইসলামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার মাহিলারা এলাকায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ