ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • মুখ থেকে মাছি বের করার মতো ফেলে দেব ওদের

    মুখ থেকে মাছি বের করার মতো ফেলে দেব ওদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়াকে ‘জঞ্জাল’ মুক্ত করবেন বলে হুঙ্কার দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক টেলি বার্তায় এই হুঙ্কার দিয়ে পুতিনকে তার স্বভাবসিদ্ধ শীতল কণ্ঠে বলতে শোনা গেল, রাশিয়া থেকে তিনি কিছু ময়লা এবং বিশ্বাসঘাতকদের বিদায় করতে চান। 

    পুতিন বলেছেন, “মুখে ভুল করে মাছি ঢুকে গেলে যেভাবে ফেলে দিই, ওদেরও ঠিক সেভাবেই বের করে ফেলে দিব।”
    পুতিনের অভিযোগ, আমেরিকা এবং তার সহযোগীদের মদতে রাশিয়ায় থেকেই রাশিয়ার বিরুদ্ধে কাজ করছেন কেউ কেউ। তাদের ‘বিশ্বাসঘাতক’ এবং ‘দেশের জঞ্জাল’ বলে মন্তব্য করে পুতিন জানিয়েছেন, তিনি অবিলম্বে রাশিয়ার সাফাই অভিযানে নামবেন। পুতিন বলেছেন, এই দেশদ্রোহীদের সহজেই চেনা যাবে। আর যখন চেনা যাবে তখন মুখের ভিতর ঢুকে যাওয়া মাছির মতোই রাশিয়া ছুড়ে ফেলবে ওই বিশ্বাসঘাতকদের। বিষয়টিকে রাশিয়ার আত্মশোধনের প্রক্রিয়া বলেও ব্যাখ্যা করেছেন পুতিন। তিনি জানিয়েছেন, এই আত্মশোধনের মাধ্যমেই নিজেদের আরও শক্তিশালী করে গড়ে তুলতে পারবে রাশিয়া।

    উল্লেখ, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে শুক্রবার ২৩তম দিনে গড়িয়েছে অভিযান। বিগত ২২ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ