ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • এখন তাদের বক্তৃতাবাজির কোনো অধিকার নেই

    এখন তাদের বক্তৃতাবাজির কোনো অধিকার নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়া বলেছে, বিশ্বব্যাপী বেসামরিক লোকজনের ওপর আমেরিকার পক্ষ থেকে বোমা হামলা চালানোর দীর্ঘ ইতিহাস রয়েছে, এখন রাশিয়াকে নসিহত করার কোনো অধিকার তাদের নেই। একইসঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী বলে যে মন্তব্য করেছেন তার নিন্দা জানিয়েছে রাশিয়া।

    ইউক্রেনে সামরিক অভিযানের জন্য বুধবার জো বাইডেন সাংবাদিকদের বলেন, রাশিয়ার নেতা একজন যুদ্ধাপরাধী। তার এই বক্তব্যের তাৎক্ষণিক এবং কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিন।

    ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল বলেন, বাইডেনের এ ধরনের বাগাড়ম্বর এখতিয়ার বহির্ভূত, অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য। তিনি বলেন বিশ্বের বহু দেশে সামরিক আগ্রাসন চালিয়ে আমেরিকা বেসামরিক জনগণের ওপর বোমা হামলা চালিয়েছে এবং এখন তাদের বক্তৃতাবাজির কোনো অধিকার নেই। দিমিত্রি পেসকভ বলেন, এমনকি আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ প্রান্তে এসে জাপানের ওপর পরমাণু বোমা হামলা চালিয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ