ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • খাদ্য ও জ্বালানির অভাবে রুশ সেনারা, দাবি যুক্তরাজ্যের

    খাদ্য ও জ্বালানির অভাবে রুশ সেনারা, দাবি যুক্তরাজ্যের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদন অনুসারে, ইউক্রেনে আক্রমণ বজায় রাখতে রীতিমতো লড়াই করছে রাশিয়ান বাহিনী। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, মৌলিক ও অভ্যন্তরীণ সমস্যাগুলো ইউক্রেনে রাশিয়ার নিরলস আক্রমণকে ঘিরে রেখেছে।

    শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, রুশ সৈন্যরা তাদের সীমিত গতিশীলতা এবং আকাশপথে শ্রেষ্ঠত্বের অভাবের অগ্রগামী সৈন্যদের 'খাদ্য এবং জ্বালানির মতো মৌলিক প্রয়োজনীয় জিনিসগুলো' কার্যকরভাবে সরবরাহ করতে সক্ষম হয়নি।

    ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণ রাশিয়াকে তাদের নিজস্ব সরবরাহ লাইন রক্ষা করার জন্য বিপুল সংখ্যক সৈন্য সরিয়ে নিতে বাধ্য করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এটি রাশিয়ার আক্রমণাত্মক সম্ভাবনাকে মারাত্মকভাবে সীমিত করছে।

    যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা প্রতিবেদনটি যেন মার্কিন যুক্তরাষ্ট্রের মূল্যায়নকে প্রতিধ্বনি করছে। এর আগে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছিল, রাশিয়ার সেনারা 'দেশের চারপাশে নিথর'।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ