ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ইউক্রেন: সংঘাতের মধ্যেই ৫ হাজার শিশুর জন্ম

    ইউক্রেন: সংঘাতের মধ্যেই ৫ হাজার শিশুর জন্ম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সংঘাতের মধ্যেই ইউক্রেনে কমপক্ষে পাঁচ হাজার শিশুর জন্ম হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। সংস্থার একজন মুখপাত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

    ইউক্রেনের পশ্চিমাঞ্চলের শহর লাভিভ থেকে জো ইংলিশ নামের এই মুখপাত্র বলেন, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে জন্ম নেওয়া প্রত্যেকটি শিশুর আলাদা গল্প রয়েছে। এসব শিশুদের জীবন এখন অন্ধকারে নিমজ্জিত। কারণ তাদের পরিবারগুলো প্রায় ছিন্নবিচ্ছিন্ন। এসব শিশুদের জরুরিভিত্তিতে সুরক্ষা দরকার।

    এদিকে, ইউক্রেনে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। লাখ লাখ ইউক্রেনীয় শরণার্থী আশ্রয় নিচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। জাতিসংঘ জানিয়েছে, রুশ আক্রমণের মুখে এরই মধ্যে ৩০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়েছেন।
    উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রুশ বাহিনী। গত ২০ দিনে তাদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহর। প্রাণ হারিয়েছেন কয়েকশ বেসামরিক নাগরিক।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ