ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ইরাকে রকেট হামলা, নিরাপদে আছেন যুক্তরাষ্ট্রের ঠিকাদাররা

    ইরাকে রকেট হামলা, নিরাপদে আছেন যুক্তরাষ্ট্রের ঠিকাদাররা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইরাকের বালাদ বিমানঘাঁটির কাছাকাছি এলাকায় রকেট হামলার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার সরকার-অধিভুক্ত নিরাপত্তা মিডিয়া নেটওয়ার্ক এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর আনাদোলুর।

    এতে বলা হয়, বালাদ বিমানঘাঁটির আশেপাশে চারটি রকেট ছুড়ে হামলা চালানো হয়েছে। ইরাকের উত্তরাঞ্চলের সালাদিন প্রদেশে এ বিমানঘাঁটি অবস্থিত। যেখানে যুক্তরাষ্ট্র ও অন্য দেশের ঠিকাদাররা থাকেন। এ হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত কেউই এ হামলার দায় স্বীকার করেনি।

    বালাদ বিমানঘাঁটি দেশটির বৃহত্তম সামরিক বিমানঘাঁটি হিসেবে বিবেচিত। সেখানে যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমানের স্কোয়াড্রন রয়েছে। যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণে সহায়তার জন্য সেখানে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিবিদরা রয়েছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ