ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • নিউজিল্যান্ডে কয়েক ডজন তিমির মৃত্যু

    নিউজিল্যান্ডে কয়েক ডজন তিমির মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিউজিল্যান্ডে সমুদ্র সৈকতে আটকা পড়ে দুই ডজনের বেশি তিমির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রাণী সংরক্ষণকারীরা। 

    দেশটির সংরক্ষণ বিভাগ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ দ্বীপের কাছে ৩৪টি তিমির সন্ধান পাওয়া যায়। যার মধ্যে দীর্ঘ পাখনাযুক্ত ২৯টি পাইলট তিমির মৃত্যু হয়েছে। সকালের জোয়ারে বাকি পাঁচটি তিমিকে পুনরায় ভাসানোর চেষ্টা চলছে বলেও জানানো হয়।

    এক ফেসবুক পোস্টে বিভাগটি জানায়, প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছু সময়ের প্রয়োজন হতে পারে। তবে এটি সফলভাবে সম্পন্ন করা যাবে কি না সে বিষয়ে সন্দেহ প্রকাশ করা হয়।
    মুখপাত্র ড্যাব উনটারবার্গ বলেন, প্রাণী সংরক্ষণকর্মীরা তিমিগুলোকে সেবা দিচ্ছে। কিন্তু এগুলো বর্তমানে পানি থেকে দূরে রয়েছে। এটা দুর্ভাগ্যজনক ঘটনা, যদিও সৈকতের তীরে তিমি আটকা পড়া প্রাকৃতিকভাবে খুবই সাধারণ ঘটনা বলেও জানান তিনি।

    প্রজেক্ট জোনহা নামের একটি স্থানীয় তিমি উদ্ধারকারী দল জানায়, সংরক্ষণ বিভাগের সঙ্গে তাদের একটি চিকিৎসক দল ঘটনাস্থলে পৌঁছেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ