ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • এখনই আলোচনায় বসুন, জেলেনস্কি

    এখনই আলোচনায় বসুন, জেলেনস্কি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোনও বিলম্ব না করে এখন অর্থপূর্ণ শান্তি ও নিরাপত্তা আলোচনার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় শনিবার ভোরে এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।

    জেলেনস্কি বলেন, “রাশিয়ার জন্য এটাই একমাত্র সুযোগ নিজের ভুলের কারণে আক্রমণ চালানোর মতো পদক্ষেপ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনার।”

    “এখনই সময় বৈঠকে বসার, এখনই আলোচনার সময় এবং এখনই সময় আঞ্চলিক অখণ্ডতা এবং ইউক্রেনের জন্য ন্যায়বিচার পুনরুদ্ধারের,” যোগ করেন জেলেনস্কি।

    “অন্যথায়, রাশিয়ার এমন ক্ষতি হবে যা পূরণ করতে কয়েক প্রজন্ম লেগে যাবে,” হুঁশিয়ারি দেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

    উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে শনিবার ২৪তম দিনে গড়িয়েছে অভিযান। বিগত ২৩ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ