ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ইউক্রেনে ধ্বংসের কৌশল নিয়েছে রাশিয়া

    ইউক্রেনে ধ্বংসের কৌশল নিয়েছে রাশিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাজ্যের ডিফেন্স ইন্টেলিজেন্স (ডিআই) এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল স্যার জিম হকেনহুল দাবি করেছেন, ‘ইউক্রেনে সেনা অভিযান পরিচালনার মূল লক্ষ্য অর্জনে ক্রেমলিন ব্যর্থ হয়েছে।’ আর রাশিয়ার ব্যর্থতার কারণ হচ্ছে, দেশটিতে অভিযান পরিচালনা সংক্রান্ত সমস্যা এবং ইউক্রেনীয়দের প্রতিরোধের মাত্রা ও হিংস্রতা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

    হকেনহুল বলেছেন, রাশিয়া তাদের অভিযান পরিচালনার ধরনে পরিবর্তন এনেছেন। ক্রেমলিন এখন ধ্বংসের পথ বেছে নিয়েছে। তারা নির্বিচার ভাবে ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। এতে মানবিক বিপর্যয় ও ইউক্রেনের সাধারণ নাগরিকরা বেশি আক্রান্ত হচ্ছেন। পাশাপাশি দেশটির অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে।

    তিনি আরও বলেন, ভ্লাদিমির পুতিন দেশটির গণমাধ্যমগুলোর ওপর নিয়ন্ত্রণ জোরদার করেছেন। এর মাধ্যমে ইউক্রেনে সেনা অভিযানের প্রকৃত চিত্র, অভিযান পরিচালনায় সমস্যা এবং দেশটির জনগণের কাছে রুশ সেনা হতাহতের বিষয়গুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ