ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ত্রাণবোঝাই ট্রাক নিয়ে পোল্যান্ডে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী

    ত্রাণবোঝাই ট্রাক নিয়ে পোল্যান্ডে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন ইউক্রেনের জন্য একটি ট্রাকে (লরি) বিভিন্ন সাহায্যসামগ্রী নিয়ে এখন পোল্যান্ডের পথে রয়েছেন। বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেনের জন্য সংগ্রহ করা বস্ত্রসামগ্রী, শিশুর পরিধেয় তোয়ালে ও চিকিৎসাসামগ্রী পোল্যান্ডে ব্রিটিশ রেডক্রসের কাছে পৌঁছে দিতেই নিজে গাড়ি চালিয়ে রওনা দিয়েছেন ক্যামেরুন।

    গত দুই বছর ধরে সাবেক ব্রিটিশ এই প্রধানমন্ত্রী ‘চিপি লারডার’ নামে একটি সংগঠনে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন ডেভিড ক্যামেরুন। সহায়তাসামগ্রী নিয়ে ট্রাকের ভেতর টুইটারে একটি ছবি পোস্ট করে ক্যামেরুন লিখেছেন, আমি এখন গাড়ি চালিয়ে পোল্যান্ড যাচ্ছি। আমার সঙ্গে আছেন চিপি লারডারের দুজন সহকর্মী। আমাদের সংগ্রহ করা সাহায্যসামগ্রী রেডক্রসের কাছে পৌঁছে দিতেই পোল্যান্ড যাচ্ছি। এটা খুবই দীর্ঘ এক যাত্রাপথ হতে যাচ্ছে। যাত্রাপথের আপডেট (হালনাগাদ) আপনাদের জানাব।

    প্রতিবেশী ইউক্রেনের জরুরি প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় ব্রিটেনের মানুষকে ধন্যবাদ জানান তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ