ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ইসরায়েলে বন্দুকধারীর হামলায় নিহত ২

    ইসরায়েলে বন্দুকধারীর হামলায় নিহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি শহরে বন্দুকধারীদের হামলায় দুইজন নিহত হয়েছেন। হামলায় আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৮ মার্চ) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। এর আগে, রোববার ( ২৭ মার্চ) এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী।

    পুলিশ সূত্রে জানা গেছে, সন্দেহভাজন হামলাকারীদের একজন আরব-ইসরায়েলের নাগরিক। উত্তরের তেল আবিবের হাদেরার প্রধান সড়কে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন ওই ব্যক্তি। পরে পুলিশও গুলি ছোড়ে। পুলিশের গুলিতে দুই বন্দুকধারীও নিহত হয়।

    ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, এ হামলা জঘন্য সন্ত্রাসী হামলা। সন্ত্রাসী হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
    তবে এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

    প্রসঙ্গত, পাঁচ দিন আগে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর বীরসেবায় হামলায় চার ইসরায়েলি নাগরিক নিহত হন এবং আহত হন আরও বেশ কয়েকজন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ