ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ২৪ ঘণ্টায় ৬২ খুন, জরুরি অবস্থা জারি এল সালভাদোরে

    ২৪ ঘণ্টায় ৬২ খুন, জরুরি অবস্থা জারি এল সালভাদোরে
    সংগৃহীত ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একদিনে মাদক পাচার গ্যাংয়ের সঙ্গে জড়িত কয়েক ডজন খুনের ঘটনায় এক মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছে এল সালভাদোরের পার্লামেন্ট। 

    শনিবার দেশটিতে ৬২টি খুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ, যা ১৯৯২ সালের গৃহযুদ্ধের অবসানের পর ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা। 

    নতুন আইন অনুযায়ী, কোনো এক জায়গায় বেশি মানুষ জড়ো হওয়া যাবে না। সেইসাথে পরোয়ানা ছাড়াই গ্রেফতার এবং যোগাযোগ পর্যবেক্ষণ করতে পারবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
    এ নিয়ে পার্লামেন্টে ভোটাভুটি হওয়ার কয়েক ঘণ্টা আগেই পুলিশের হাতে গ্রেফতার হন মারা সালভাত্রুচা গ্যাংয়ের চার শীর্ষ নেতা। 

    কর্তৃপক্ষ বলছে, মারা সালভাত্রুচা এবং বারিও-১৮ গ্যাংয়ের প্রায় ৭০ হাজার সদস্য খুন, চাঁদাবাজি ও মাদক পাচারের সাথে জড়িত। 

    দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকেলে বলেন, 'এসব ঘটনার অর্থায়ন কারা করছে তা খুঁজে বের করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সন্ত্রাসীদের রক্ষকদের অভিযোগের হাত থেকে বাঁচাতে হবে।'

    উল্লেখ্য, গত বছর এল সালভাদোরে এগারোশ' ৪০ জন খুন হন, যা গত ৩০ বছরে সর্বনিম্ন। সূত্র: ডয়চে ভেলে


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ