ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ধর্ষণকারীর শিরশ্ছেদ করে নদীতে ভাসিয়ে দিলেন বাবা ও মামা

    ধর্ষণকারীর শিরশ্ছেদ করে নদীতে ভাসিয়ে দিলেন বাবা ও মামা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেছিলেন ৫৫ বছর বয়সী ত্রিলোকচাঁদ। তাকে মোটরসাইকেলে উঠিয়ে নদীর পাশে নিয়ে যান মেয়ের বাবা ও মামা। এরপর মাছ কাটার ছুরি দিয়ে তাকে মেরে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেন তারা। হত্যার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ও হত্যাকারীরা সম্পর্কে আত্মীয় হন। ভারতের মধ্যপ্রদেশের খান্দোয়া জেলায় ঘটেছে এই ঘটনা। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।

    ত্রিলোকচাঁদের শরীর আজনাল নদীতে ভাসছিল। পুলিশ পরিদর্শক বিবেক সিং জানান, নদীতে মরদেহ ভাসার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তার পরিচয় প্রকাশ্যে আসে। তার বাড়ি শক্তপুর গ্রামে।

    পুলিশের সাব ডিভিশনাল কর্মকর্তা রাকেশ পেন্দ্রো জানান, মাছ কাটার ছুরি দিয়ে মেয়ের বাবা ও মামা ওই ব্যক্তির শিরশ্ছেদ করেন। এরপর শরীরকে টুকরো টুকরো করেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ