ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • জ্বালানি বাজারে রাশিয়ার তেলের বিকল্প নেই: আমিরাত

    জ্বালানি বাজারে রাশিয়ার তেলের বিকল্প নেই: আমিরাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি মন্ত্রী সুহেল আল-মাজরুই বলেছেন, রাশিয়ার তেল বিশ্বের জ্বালানি বাজারে অবশ্যই প্রয়োজন। কোনো তেল উৎপাদকই রাশিয়ার উৎপাদনের বিকল্প হয়ে উঠতে পারবে না। সোমবার দুবাইয়ে তিনি এ কথা বলেন।

    ওপেক প্লাস জোটের গুরুত্বপূর্ণ সদস্য রাশয়া প্রতিদিন প্রায় ১০ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে বলে জানিয়েছেন আল-মাজরুই। তার মতে, রাজনীতিকে এক পাশে রেখে আমাদের সেই পরিমাণ তেলের প্রয়োজন মেটানো উচিত। যদি কেউ ওই পরিমাণ তেল সরবরাহ করতে ইচ্ছুক না হয়, তাহলে কেউ রাশিয়ার বিকল্প হতে পারবে বলে মনে হচ্ছে না। খবর রয়টার্সের

    এর আগে গত বৃহস্পতিবার কাতারের জ্বালানি মন্ত্রী সাদ শেহরিদা আল-কাবি বলেন, রাশিয়ার গ্যাস ছাড়া ইউরোপ চলতে পারবে না। প্রাকৃতির গ্যাসের জন্য ইউরোপ রাশিয়ার বিকল্প বের করতে চাইছে, এটা ‘বাস্তব সম্মত নয়’। রাশিয়ার ওপর ইউরোপের যে নির্ভরতা, তার বিকল্প উৎস পাওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

    ইউক্রেন সংকটের পর বিশ্বে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) অন্যতম জোগানদাতা কাতারকে বিকল্প উৎস হিসেবে চাইছে ইউরোপ। এ প্রসঙ্গে আল-কাবি বলেন, ইউরোপের সবাই তাদের সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার বিকল্প উৎস খুঁজছে, তা মোটেও সহজ হবে না।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ