ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • ৩১ মার্চ: ইতিহাসের এই দিনে

    ৩১ মার্চ: ইতিহাসের এই দিনে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ বৃহস্পতিবার, ৩১ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৯০তম (অধিবর্ষে ৯১তম) দিন। বছর শেষ হতে আরো ২৭৫ দিন বাকি রয়েছে।

    ঘটনাবলী
    ১৭১৩ - ইউট্র্যাক্ট নগরের সন্ধির মাধ্যমে স্পেনীয় উত্তরাধিকার সংক্রান্ত মহাযুদ্ধের অবসান হয়।
    ১৭২৭ - ইংরেজ পদার্থ ও গণিতবিদ বিশ্বের প্রধানতম বিজ্ঞানীদের অন্যতম আইজ্যাক নিউটনের মৃত্যু।
    ১৭৭৪ - কলকাতায় পোস্ট মাস্টার জেনারেলের পদ সৃষ্টি করা হয়।
    ১৮০৭ - খিদিরপুর থেকে প্রথম বাষ্পচালিত ব্রিটিশ-ভারতীয় জাহাজ জলে ভাসানো হয়।
    ১৮২৪ - প্রথম ভারতীয় টাকশালের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
    ১৮৮২ - কলকাতায় প্রথম টেলিফোন এক্সচেঞ্জ চালু হয়।
    ১৮৮৯ - প্যারিসে আইফেল টাওয়ার উদ্বোধন করা হয়।
    ১৯২১ - মঙ্গোলিয়া স্বাধীনতা ঘোষণা করে।
    ১৯৫৪ - জেনারেল গিয়াপের নেতৃত্বে ভিয়েত মীন নামে পরিচিত ভিয়েতনামের বাহিনী দিয়েন বিয়েন ফুতে ফরাসি বাহিনীকে অবরোধের সূচনা করে।
    ১৯৬৬ - সাবেক সোভিয়েত ইউনিয়ন লুন টেন নামের প্রথম চন্দ্র প্রদক্ষিণকারী একটি মহাকাশযান উৎক্ষেপণ করে।
    ১৯৭১ - সাহিত্যিক ও সাংবাদিক শহীদ সাবের নিহত হন।
    ১৯৭৯ - আরব লীগের সদস্যরা এই সংস্থায় মিশরের সদস্য পদ নাকচ করে দেয়।
    ১৯৭৯ - ইংল্যান্ডের রক্ষনশীল দলের এম.পি. এয়ারি নিভ কমন্সসভার বাইরে নিজ মোটর গাড়িতে বোমা বিস্ফোরনে প্রাণ হারান।
    ১৯৯১ - মধ্যরাতে ওয়ারশ জোট আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়।

    জন্ম
    ১৫৯৬ - রেনে দেকার্ত, ফরাসি দার্শনিক ও আধুনিক দর্শনের জনক, গণিতজ্ঞ, বিজ্ঞানী।(মৃ.১১/০২/১৬৫০)
    ১৯১৪ - অক্তাবিও পাজ, সাহিত্যে নোবেলজয়ী (১৯৯০) ম্যাক্সিকান কবি।

    মৃত্যু
    ১৬৩১ - জন ডান , ইংরেজ কবি।
    ১৬৬৩ - মোগল সেনাপতি মীর জুমলার প্রয়াত হন।
    ১৭২৭ - প্রখ্যাত ইংরেজ পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, প্রাকৃতিক দার্শনিক আইজাক নিউটন। (মৃ.১৬৪৩
    ১৯১৭ - এমিল ফন বেরিং, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীববিজ্ঞানী।
    ১৯৯১ - শিল্পপতি এ কে খান-এর মৃত্যু।
    ২০১৩ - ছোটদের বাংলা গানের যশস্বী কণ্ঠ শিল্পী সনৎ সিংহ।(জ.১৯২৯)

    দিবস
    জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ৷


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ