ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম ক্ষমতায় গেলে একাত্তর-চব্বিশের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে কাজ করবে বিএনপি বাউফলে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪০ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ বরিশ‍াল নগরীতে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ  নির্বাচন উপলক্ষ্যে দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান ও শপিংমল বিএনপি ক্ষমতায় গেলে চাঁদ‍াবাজ, দুর্নীতিবাজদের ঠাঁই হবে না: নয়ন ভোলায় ইসলামী আন্দোলন ও জামায়াত কর্মীদের মারামারি, আহত ৪ এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি, যেখানে মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে: চরমোনাই পীর নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান
  • ইতিহাসের পাতায় ৬ এপ্রিল

    ইতিহাসের পাতায় ৬ এপ্রিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ বুধবার, ৬ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ। ২৩ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ, বসন্তকাল। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৯৬তম (অধিবর্ষে ৯৭তম) দিন। বছর শেষ হতে আরো ২৬৯ দিন বাকি রয়েছে।

    ঘটনাবলী
    ১৭১২ - নিউইয়র্কে নিগ্রো ক্রীতদাসরা শ্বেতাঙ্গ মালিকদের বিরুদ্ধে বিদ্রোহ করে।
    ১৭৯৩ - ফরাসি বিপ্লবের পর ফ্রান্সের রাষ্ট্র পরিচালনার জন্য ‘কমিটি অব পাবলিক সেফটি’ গঠিত হয়।
    ১৮৭৬ - কলকাতা কর্পোরেশন অনুমোদিত হয়।
    ১৮৯৬ - এথেন্সে আধুনিক অলিম্পিক ক্রীড়ার সূচনা হয়।
    ১৯১৭ - প্রথম বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
    ১৯৩০ - ব্রিটিশ সাম্রাজ্য থেকে ভারতকে মুক্ত করতে মহাত্মা গান্ধী লবণ সত্যাগ্রহ অহিংস আন্দোলন শেষ করেন। সকাল সাড়ে ৬টার সময় গান্ধীজি লবণ আইন ভেঙে প্রথম লবণ প্রস্তুত করেছিলেন।
    ১৯৪২ - জাপানি বিমান সর্বপ্রথম ভারতে বোমাবর্ষণ করে।
    ১৯৪৮ - জিন্নাহর ঢাকা ত্যাগের পর রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতৃত্বে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার আন্দোলন আরো বেগবান হয়ে ওঠে।
    ১৯৬৬ - গণ দাবির মুখে ইরানের তৎকালীন শাসক রেজা শাহ বন্দি দশা থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী কে মুক্তি দিতে বাধ্য হন।
    ১৯৬৮ - জাতিগত সহিংসতায় মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় শহরগুলিতে কয়েক ডজন মার্টিন লুথার রাজা হত্যায় জাতিগত দাঙ্গা তীব্রতাবৃদ্ধি পায়।
    ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় গ্যাবন।
    ১৯৮৬ - ঢাকায় প্রথম এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধন হয়।
    ১৯৯২ - মুসলিম রাষ্ট্র বসনিয়া স্বাধীনতা লাভ করে।
    ১৯৯৩ - মস্কোর ১৭০০ মাইল পূর্বে অবস্থিত রাশিয়ার গোপন সামরিক পরমাণু ঘাটিতে মারাত্মক দুঘর্টনা ঘটে।
    ২০০৮ - এই দিনে দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ৯০ রানে ভারতের বিপক্ষে জয়ী হয়।

    জন্ম
    ১৪৮৩ - রাফায়েল, চিত্রশিল্পের রেনেসাঁস যুগের অন্যতম প্রধান শিল্পী। (মৃ. ১৫২০)
    ১৭৭৩ - স্কটিশ ইতিহাসবিদ, অর্থনীতিবিদ ও দার্শনিক জেমস মিল।
    ১৮১২ - রাশিয়ান দার্শনিক ও লেখক আলেকজান্ডার হারযেন।
    ১৮২০ - ফরাসি ফটোগ্রাফার, সাংবাদিক ও লেখক নাডার।
    ১৮২৬ - ফরাসি চিত্রকর ও শিক্ষাবিদ গুস্টাভে মরেয়াউ।
    ১৮৪৯ - কলকাতা হাইকোর্টের প্রথম মুসলমান বিচারপতি সৈয়দ আমীর আলী।(মৃ.১৯২৮)
    ১৮৮৩ - চার্লি রবার্টস, ইংরেজ ফুটবলার। (মৃ. ১৯৩৯)
    ১৮৮৬ - নিজাম স্যার মীর উসমান আলি খান হায়দ্রাবাদ ও বেরার রাজ্যের শেষ নিজাম।(মৃ.১৯৬৭)
    ১৮৯০ - ডাচ প্রকৌশলী, ব্যবসায়ী ও ফকার বিমান প্রস্তুতকর্তা অ্যান্থনি ফকের।
    ১৯০৪ - জার্মান আইনজীবী, রাজনীতিবিদ ও ৩য় চ্যান্সেলর কার্ট গেয়র্গ কিসিঙ্গের।
    ১৯১১ - নোবেল পুরস্কার বিজয়ী জার্মান প্রাণরসায়নী ফিওডর ফেলিক্স কনরাড লাইনেন।
    ১৯২০ - নোবেল পুরস্কার বিজয়ী চীনা বংশোদ্ভূত আমেরিকান প্রাণরসায়নী ও শিক্ষাবিদ এডমন্ড এইচ. ফিসার।
    ১৯২৮ - জেমস ওয়াটসন, মার্কিন আণবিক জীববিজ্ঞানী।
    ১৯৩০ - ডেভ সেক্সটন, ইংরেজ ফুটবলার ও ফুটবল ম্যানেজার।
    ১৯৩১ - সুচিত্রা সেন, ভারতীয় বাঙালি অভিনেত্রী। (মৃ. ২০১৪)
    ১৯৪২ - আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার ব্যারি লেভিনসন।
    ১৯৪৯ - নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ হরস্ট লুডউইগ স্টরমের।
    ১৯৫৬ - সাবেক ভারতীয় ক্রিকেটার ও কোচ দিলীপ বলবন্ত ভেংসরকার।
    ১৯৫৬ - মুদাসসর নজর, পাকিস্তানি ক্রিকেটার।
    ১৯৬৩ - ইকুয়েডর রাজনীতিবিদ ও ৫৪ তম প্রেসিডেন্ট রাফায়েল কররেয়া।
    ১৯৬৯ - আমেরিকান অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার পল রুড।
    ১৯৭8 - রাশিয়ান ফুটবলার ইগর সেমশভ।
    ১৯৮৩ - জাপানি ফুটবলার মিটসুরু নাকাটা।
    ১৯৮৫ - লিয়াম প্লাঙ্কেট, ইংরেজ ক্রিকেটার।

    মৃত্যু
    ১৫২০ - রাফায়েল, চিত্রশিল্পের রেনেসাঁস যুগের অন্যতম প্রধান শিল্পী। (জ. ১৪৮৩)
    ১৫২৮ - আলব্রেখট ড্যুরার, জার্মান চিত্রকর, খোদকার ও গণিতবিদ।
    ১৮২৯ - নরওয়েজিয়ান গণিতবিদ ও তাত্তিক নিল্স হেনরিক আবেল।
    ১৮৮৩ - ব্রাজিলিয়ান কবি, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ হোজে বনিফাসিও দে আন্দ্রাদা।
    ১৮৯২ - নিল্‌স হেনরিক আবেল, নরওয়েজীয় গণিতবিদ। (জ. ১৮০২)
    ১৯৩৭ - আন্তর্জাতিকখ্যাতি সম্পন্ন ভারতীয় কমিউনিস্ট বিপ্লবী বীরেন চট্টোপাধ্যায়।(জ.১৮৮০)
    ১৯৬১ - নোবেল পুরস্কার বিজয়ী বেলজিয়ান মাইক্রোবায়োলোজিস্ট জুলস বরডেট।
    ১৯৬৭ - কবিয়াল রমেশচন্দ্র শীল।
    ১৯৭১ - ইগর স্ট্রাভিনস্কি, রুশ সুরকার। (জ. ১৮৮২)
    ১৯৯১ - বিল পন্সফোর্ড, অস্ট্রেলীয় ক্রিকেটার। (জ. ১৯০০)
    ১৯৯২ - আইজাক আসিমভ, রুশ লেখক ও শিক্ষাবিদ। (জ. ১৯২০)
    ১৯৯৪ - রুয়ান্ডার ব্যাংকার, রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট জুভেনাল হাব্যারিমানা।
    ২০০০ - টিউনিস্ রাজনীতিবিদ ও ১ম প্রেসিডেন্ট হাবিব বউরগুইবা।
    ২০১৪ - মিকি রুনি, মার্কিন অভিনেতা, কৌতুকাভিনেতা, প্রযোজক ও বেতার ব্যক্তিত্ব। (জ. ১৯২০)
    ২০১৯ - টেলি সামাদ, বাংলা চলচ্চিত্রের শক্তিমান কৌতুকাভিনেতা। (জ.১৯৪৫)

    দিবস
    উন্নয়ন ও শান্তির জন্য আন্তর্জাতিক ক্রীড়া দিবস ৷


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ