ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা চলবে

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা চলবে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছে। যুক্তরাষ্ট্রের এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে দুই পক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।

ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংলাপে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার সকালে শুরু হয়ে বিকেলে এ বৈঠক শেষ হয়।

বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেন পররাষ্ট্র দপ্তরের অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক আন্ডারসেক্রেটারি বনি জেনকিন্স।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন