ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • রাশিয়ার তেলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিতে হবে

    রাশিয়ার তেলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিতে হবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার ওপর দেওয়া সবশেষ নিষেধাজ্ঞাগুলোকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবুও তিনি বলছেন, রাশিয়ার ওপর দেওয়া নিষেধাজ্ঞা যথেষ্ট নয়।

    এক ভিডিও ভাষণে জেলেনস্কি পশ্চিমা বিশ্বের প্রতি রাশিয়ার তেল পুরোপুরিভাবে বয়কট করার আহ্বানও জানিয়েছেন। তিনি বলেন, এই নিষেধাজ্ঞার বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে না পারলে, আরও অনেক ইউক্রেনীয়র জীবন দিয়ে তার মূল্য চুকাতে হবে।

    রাশিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। এর উত্তোলিত তেলের অর্ধেকেরও বেশি ইউরোপের বিভিন্ন দেশে যায়।
    যুক্তরাজ্যের তেলের চাহিদার মোট ৮ শতাংশ আসে রাশিয়া থেকে, যুক্তরাষ্ট্রেরও ৩ শতাংশ তেলের যোগান দেয় রাশিয়া।

    জেলেনস্কি বলেছেন, তেল থেকে ক্রেমলিন এখনও ভালো অর্থ আয় করছে, ফলে তারা সমঝোতায় যাওয়ার বিষয়টি সেভাবে গায়ে লাগাচ্ছে না।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ