ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ফের রাশিয়ার বিরুদ্ধে ভোট দানে বিরত থাকল ভারত

    ফের রাশিয়ার বিরুদ্ধে ভোট দানে বিরত থাকল ভারত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আবারও জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে উত্থাপিত প্রস্তাবে ভোটদানে বিরত থাকল ভারত। ইউক্রেনে গণহত্যার অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে সাময়িক বরখাস্ত করা হয় রাশিয়াকে। ২০১১ সালে লিবিয়ার পর এই প্রথম কোনও দেশের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হল। এর মধ্য ইউক্রেন সামরিক অভিযান শুরুর পর রাশিয়াবিরোধী আটটি প্রস্তাবের সবগুলোতেই ভোটদানে বিরত থাকল ভারত। 

    বৃহস্পতিবার জাতিসংঘের বিশেষ অধিবেশনে আমেরিকার নেতৃত্বে আনা রাশিয়াবিরোধী প্রস্তাবের পক্ষে ভোট দেয় ৯৩ দেশ। বিরুদ্ধে ভোট দেয় ২৪ দেশ। ভোটদানে বিরত থেকেছে ৫৮ দেশ, এর মধ্যে রয়েছে ভারতও। ৪৭ সদস্যের এই কাউন্সিল থেকে সাময়িকভাবে রাশিয়াকে বরখাস্ত করার জন্য প্রস্তাবের পক্ষে ভোটদানকারী রাষ্ট্রগুলোর দুই তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন ছিল। যারা ভোটদানে বিরত থেকেছে, তাদের সংখ্যা এখানে কোনও পক্ষেই গণ্য হয় না।

    ভোটদানে বিরত থাকার পিছনে যুক্তি দিয়ে জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের প্রতিনিধি টি তিরুমূর্তি বলেছেন, “ভারত শান্তির পক্ষে। ভারত চায় অবিলম্বে সহিংসতা বন্ধ হোক এবং কূটনীতি ও সংলাপের মাধ্যমে সংঘাতের সমাধান হোক।” 


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ