ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • পাতিলেবুর ব্যাপক উপকারিতা

    পাতিলেবুর ব্যাপক উপকারিতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুই চা চামচ লেবুর রস, দুই চা চামচ আদার রসে একটু চিনি মিশেয়ে খেলে বদহজমজনিত সব রকমের পেটব্যথা সারে। লেবু আর পিঁয়াজের রস ঠান্ডা পানিতে মিলিয়ে খেলে বদহজমের জন্য যে পেটের অসুখ তাতে উপকার হয়, এমনকি কলেরাতেও উপকার পাওয়া যায়।

    শোয়ার সময় পানিতে গরম পানিতে মিশিয়ে লেবুর রস খেলে সর্দি সারে। কিছুদিন ধরে এভাবে খেলে পুরনো সর্দিও সেরে যায়। অল্প লেবুর রস মধুর সঙ্গে মিশিয়ে চেটে খেলে প্রবল কাশি সেরে যায়। হাঁপানির আক্রমণও তৎক্ষণাৎ থেমে যাওয়ায় আরাম পাওয়া যায়। লেবুর রস আঙুলে লাগিয়ে দাঁতের মাড়িতে মালিশ করলে দাঁত থেকে রক্ত পড়া বন্ধ হয়। লেবুর রসে মধু মিশিয়ে বাচ্চাদের চাটিয়ে দিলে বাচ্চাদের দুধ তোলা বন্ধ হয়।

    লেবুর রসে চিনি ও পানি মিশিয়ে এক মাস ধরে রাতে শোয়ার আগে খেলে বহু কোষ্ঠকাঠিন্য সেরে যায়। একটি পাকা পাতিলেবুর রসে সমপরিমাণ মধূ দিয়ে অল্প অল্প গরম পানিতে মিশিয়ে খাওয়ার পর সঙ্গে সঙ্গেই পান করে দিলে এক-দুই মাসের মধ্যেই মেদ বৃদ্ধি কমে যায় এবং শরীরের বেড়ে যাওয়া মেদও ঝরে যায়। লেবুর রসে শর্ষের তেল মিশিয়ে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে ছেকে শিশিতে ভরে রাখুন। কানে দুই ফোঁটা করে দিলে পুঁজ পড়া, চুলকানি, কানের ব্যথা এমনকি বধিরতার উপশম হয়। লেবুর খোসা লেবুর রসে পিষে বড়ি তৈরি করে গরম করে বাঁধলে বা লেবুর রস ঘষলে নানা কারণে ত্বকে যে দাগ পড়ে তা দূর হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ