ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হককে স্মরণ

    রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হককে স্মরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হককে কানাডায় স্মরণ করেছে টরন্টো ফিল্ম ফোরাম। ‘আছো তুমি অন্তরে’ শীর্ষক এই স্মরণ অনুষ্ঠান গত সোমবার ‘মাল্টিকালচারাল স্ক্রিনিং সেন্টারে’ অনুষ্ঠিত হয়। এতে একক ও দলগত সংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন শিল্পীরা। এছাড়া বিভিন্নজন মিতা হকের স্মৃতিচারণ করেন। 

    দিলারা নাহার বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন এনায়েত করিম বাবুল, দেলওয়ার এলাহী, ইমামুল হক কিসলু, মনিস রফিক, নাহিদ কবির কাকলী, স্নিগ্ধা চৌধুরী, সজীব চৌধুরী, বাবলু হক প্রমুখ।

    গত বছর ১১ এপ্রিল রবীন্দ্রসংগীতে শিল্পী মিতা হক মৃত্যুবরণ করেন। তার জন্ম ১৯৬২ সালে। বাংলাদেশে শুদ্ধ রবীন্দ্রসংগীতের প্রচার-প্রসারে এবং সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

    ২০২০ সালে তিনি একুশে পদকে সম্মানিত হন। তিনি ছায়ানটের রবীন্দ্রসংগীত শিক্ষক ছিলেন এবং তার প্রতিষ্ঠিত ‘সুরতীর্থ’ সংগঠনের পরিচালক ছিলেন। মিতা হক দেশ ও দেশের বাইরে প্রচুর শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ