ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • ইতিহাসের পাতায় ১৬ এপ্রিল

    ইতিহাসের পাতায় ১৬ এপ্রিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ শনিবার, ১৬ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ। ৩ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১০৬তম (অধিবর্ষে ১০৭তম) দিন। বছর শেষ হতে আরো ২৫৯ দিন বাকি রয়েছে।

    ঘটনাবলী
    ১৮৫৩ - ভারতের বোম্বেতে প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়।
    ১৯১২ - হ্যারিয়েট কুইয়েম্বি প্রথম নারী হিসাবে বিমানে ইংলিশ চ্যানেল পাড়ি দেন।
    ১৯১৬ - রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
    ১৯১৭ - ভ্লাদিমির ইলিচ লেনিন সুইজারল্যান্ড থেকে পেত্রোগ্রাদে ফিরে আসেন।
    ১৯১৭ - লেনিন বিখ্যাত ‘এপ্রিল থিসিস’ ঘোষণা করেন।
    ১৯১৭ - জার্মানির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঘোষণা।
    ১৯৪৮ - সশস্ত্র ইহুদীবাদী ইসরাইলীরা ফিলিস্তিনের একটি ইংরেজ সেনা ঘাটিতে হামলা চালালে ৯০ জন ফিলিস্তিনী শহীদ হন।
    ১৯৬১ - কিউবান নেতা ফিদেল কাস্ত্রো জাতীয় সম্প্রচার মাধ্যমে ঘোষণা দেন যে, তিনি মার্কসবাদী-লেনিনবাদী এবং কিউবায় কমিউনিজম ব্যবস্থা প্রচলন হতে যাচ্ছে।
    ১৯৯৭ - মক্কা থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত মীনায় হাজী ক্যাম্পে একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে ৩৪৩ জন হাজী অগ্নিদগ্ধ হয়ে মারা যায় এবং ১২৯০ জন আহত হয়।
    ২০০১ - ভারত ও বাংলাদেশের মধ্যে পাঁচ দিনের সীমান্ত সংঘর্ষ শুরু হয়, যা কোনরূপ সমাধান ছাড়াই সমাপ্ত হয়।
    ২০০৭ - আইভরি কোস্টের তৎকালীন প্রেসিডেন্ট লরেন্ট বাগবো প্রথম গৃহযুদ্ধের অবসানের ঘোষণা দেন।

    জন্ম
    ১৩১৯ - জন দ্বিতীয়, ফ্রান্সের রাজা।
    ১৬৪৬ - জুলিস হার্ডোইন ম্যানসার্ট, ফ্রান্সের বিশিষ্ট স্হপতি।
    ১৭২৮ - জোসেফ ব্ল্যাক, ফরাসি বংশোদ্ভূত স্কটস চিকিৎসক ও রসায়নবিদ।
    ১৮৩৯ - আনাটলে ফ্রাঞ্চে স্টারাবা, ইতালীয় রাজনীতিক ও ১২ তম প্রধানমন্ত্রী।
    ১৮৪৪ - আনাতোল ফ্রঁস নোবেলজয়ী ফরাসি কবি সাংবাদিক ও ঔপন্যাসিক।(মৃ.১২/১০/১৯২৪)
    ১৮৬৭ - উইলবার রাইট, মার্কিন প্রকৌশলী ও উড়োজাহাজের আবিস্কারক।(মৃ.৩০/০৫/১৯১২)
    ১৮৮৫ - বিপ্লবী উল্লাসকর দত্ত, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব।(মৃ.১৯৬৫)
    ১৮৮৯ - চার্লি চ্যাপলিন, ইংরেজ চলচ্চিত্র অভিনেতা ও চলচ্চিত্রকার।(মৃ.২৫/১২/১৯৭৭)
    ১৮৯৬ - ক্রিস্টান জারা, তিনি ছিলেন রোমানীয় ফরাসি কবি ও সমালোচক।
    ১৯২১ - পিটার ইউস্টিনফ, ইংরেজ কবি নাট্যকার চলচ্চিত্রকার চিত্রনাট্যকার,বেতার সম্প্রচারক ।(মৃ.২৮/০৩/২০০৪)
    ১৯২৭ - পোপ বেনেডিক্ট, ষোড়শ।
    ১৯৪৭ - গেরি রাফেরটয়, স্কটিশ গায়ক ও গীতিকার।
    ১৯৫৪ - এলেন বারকিন, আমেরিকান অভিনেত্রী।
    ১৯৬০ - রাফায়েল বেনিতেজ, সাবেক স্প্যানিশ ফুটবলার ও ম্যানেজার।
    ১৯৬০ - পিয়ের লিটবারস্কি, সাবেক জার্মান ফুটবলার ও ম্যানেজার।
    ১৯৬৫ - মার্টিন লরেন্স, আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
    ১৯৭২ - কোনকিতা মার্টিনেজ, সাবেক স্প্যানিশ বংশোদ্ভূত আমেরিকান টেনিস খেলোয়াড়।
    ১৯৭৭ - ফ্রেড্রিক লুক্সুমবার্গ, সুইডিশ ফুটবলার।
    ১৯৭৮ - লারা দত্ত, ভারতীয় মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী, মিস ইউনিভার্স-২০০০।
    ১৯৮৫ - টায়ে টাইও, নাইজেরিয়ান ফুটবলার।
    ১৯৮৬ - শিনজি অকাযাকি, জাপানি ফুটবলার।
    ১৯৮৭ - আরন লেননোন, ইংরেজ ফুটবল খেলোয়াড়।

    মৃত্যু
    ০০৬৯ - ওঠো, রোমান সম্রাট।
    ১৭৮৮ - জর্জ-লুই ল্যক্লের, কোঁত দ্য বুফোঁ, ফরাসি গণিতবিদ, ফরাসি প্রকৃতিবিদ, গণিতজ্ঞ, জীববিজ্ঞানী, বিশ্বতত্ত্ববিদ ও লেখক।
    ১৮৫০ - ম্যারি তুসো, মাদাম তুসো জাদুঘরের প্রতিষ্ঠাতা।(জ.১৭৬১)
    ১৮৫৯ - অ্যালেক্সিস ডি টকুয়েভিলে,ফরাসি ইতিহাসবিদ, রাজনীতিবিদ ও পররাষ্ট্র মন্ত্রী।
    ১৮৯৬ - হরিনাথ মজুমদার কাঙাল হরিনাথ নামে পরিচিত সাংবাদিক সাহিত্যিক ও বাউল গান রচয়িতা।(জ.২২/০৭/১৮৩৩)
    ১৯১৬ - টম হোরান, আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় ক্রিকেটার।
    ১৯২৮ - পাভেল আক্সেলরদ, একজন রুশ মেনশেভিক ও সমাজ-গণতন্ত্রী।
    ১৯৫১ - অদ্বৈত মল্লবর্মণ, বাঙালি ঔপন্যাসিক।(জ.০১/০১/১৯১৪)
    ১৯৫৮ - রোজালিন্ড ফ্রাঙ্কলিন, ইংরেজ ভৌত রসায়নবিদ এবং ক্রিস্টালবিদ।
    ১৯৬২ - খান বাহাদুর হাশেম আলি খান, বাঙ্গালি রাজনীতিবিদ।
    ১৯৬৬ - নন্দলাল বসু প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী ।(জ.০৩/০২/১৮৮৩)
    ১৯৭১ - সিপাহী মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ।
    ১৯৭২ - ইয়াসুনারি কাওয়াবাতা, নোবেল পুরস্কার বিজয়ী জাপানি লেখক।
    ১৯৮৭ - প্রখ্যাত বাঙালি অভিনেতা বিকাশ রায়(জ.১৯১৬)
    ১৯৮৮ - খলিল আল-ওয়াজির, ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধা।
    ২০১৫ - স্টানিস্লাভ গ্রস, চেক আইনজীবী, রাজনীতিবিদ ও চেক প্রজাতন্ত্রের ৫তম প্রধানমন্ত্রী।
    ২০২১ - কিংবদন্তী অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা, সাবেক সাংসদ সারাহ বেগম কবরী।(জ. ১৯/০৭/১৯৫০)
    ২০২১ - পিডিএফ ও ফটোশপের উদ্ভাবক ও সফটওয়্যার কোম্পানি এডোবির সহপতিষ্ঠাতা চার্লস গ্যাসকি।

    দিবস
    আজ বিশ্ব কণ্ঠ দিবস


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ