ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১৮টি হারানো মোবাইল ফেরত পেলেন মালিকেরা ‘স্কুল ফিডিং’ কর্মসূচির দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদকের মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেত্রী নাসরিন ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে ৫৩ তম জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  বরিশালে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ১১ হাজারের বেশি, মৃত্যু ১৮ বরিশালে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফতার ১৮ 
  • ধর্মীয় ভাবগাম্ভীর্যে ভাণ্ডারিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত

    ধর্মীয় ভাবগাম্ভীর্যে ভাণ্ডারিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত
    ছবি: ভাণ্ডারিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আজ(১৪এপ্রিল) শুক্রবার দীর্ঘ ৩০দিন সিয়াম সাধনার পর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতর উদ্যাপন করা হয়।

    এ উপলক্ষে সকাল সোয়া আটটায় পৌর শহরের পূর্ব-ভাণ্ডারিয়া মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার বাড়ি (মন্ত্রী বাড়ি) বাইতুল আমান জামে মসজিদ কমপ্লেক্সে স্বাস্থ্যবিধি মেনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

    ঈদের প্রধান জামাত শেষে বৈশ্বিক উচ্চ পর্যায়ের করোনা ভাইরাস সংক্রামন(কোভিড-১৯)থেকে সকলে সুরক্ষায় থাকতে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

    ঈদের জামাত ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জাকির হোসেন নিজাম, ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মাহমুদ হোসেন, জাতীয় পার্টি-জেপির উপজেলা যুগ্ম আহবায়ক মো. হায়দার আলী হাওলাদার, বিশিষ্ট সমাজ সেকব এবং যুবসংহতি নেতা জিয়াউল হোসেন খোন্দকার সহ স্থানীয় প্রবীণ গণ্যমান্য মুসুল্লীগণ দোয়ায় শরিক হন। পৃথক ভাবে এতে ইমামতি করেন ওই মসজিদের খতিব মাওলানা আবুল কাসেম।

    এছাড়া কাজীর মসজিদে সকাল আট টায়,কাপরিয়া পট্রি,বাজার জামে মসজিদে সকাল সাড়ে আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

    এদিকে পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো.মহিউদ্দিন মহারাজ,ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ, তেলিখালী ইউপি চেয়ারম্যান শামসুউদ্দিন হাওলাদার নিজ বাড়ি জামে সমজিদে ঈদের জামাতে নামাজ আদায় করেন।

    অন্যদিকে ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস ভাণ্ডারিয়া থানা মসজিদ ও জাতীয় পার্টি-জেপির উপজেলা আহবায়ক মনিরুল হক মনি জোমাদ্দার,যুগ্ম আহবায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, মজিবুর রহমান চৌধুরী এবং সদস্য সচিব সিদ্দিকুর রহমান টুলু স্ব স্ব এলাকার জামে মসজিদে নামাজ আদায় করেন।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ