ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • ইফতারে ভিন্ন আয়োজন চিকেন পরোটা রোল

    ইফতারে ভিন্ন আয়োজন চিকেন পরোটা রোল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইফতারে প্রতিদিন একইরকম খাবার খেতে খেতে অনেক সময় একঘেয়েমি লাগে।  সেক্ষেত্রে স্বাদ বদলাতে ইফতারে চিকেন পরোটা রোল বানাতে পারেন। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি বানানোও সহজ।

    পরোটার জন্য:
    আটা বা ময়দা  ২ কাপ
    টক দই           ২-৩ কাপ
    তেল              পরিমাণমতো
    লবণ             এক চা চামচ
    একটি ডিম    (  ইচ্ছে হলে)
    বেকিং পাউডার   আধা চা চামচ
    পরোটা বানানোর জন্য  তেল

    মুরগির জন্য:
    বোনলেস চিকেন ছোট করে কাটা ৩-৪ কাপ
    ঘন দই                                      ২-৩ কাপ
    রসুন ,আদা পেস্ট                        ২ টেবিল চামচ
    লাল ফুড কালার                         ১ টেবিল চামচ
    সয়া সস                                   ১ টেবিল চামচ
    ভিনিগার                                  ১ টেবিল চামচ
    তেল                                        ২ টেবিল চামচ
    লাল মরিচ গুঁড়া                         ২ চা চামচ
    চিনি                                        ১ চা চামচ
    কালো মরিচের গুঁড়া                   ১চা চামচ
    হলুদ গুঁড়া                               ১ চা চামচ
    সরিষার গুঁড়ো                         ১ টেবিল চামচ
    জিরা ও ধনিয়া গুঁড়া                 ১ চামচ

    সালাদের জন্য:
    পেঁয়াজ কুচি -       এক কাপ
    টমেটো কাটা -    এক কাপ
    ধনে পাতা        -    এক কাপ
    লেবুর রস           - ২ টেবিল চামচ

    প্রস্তুত প্রণালি :
    পরোটা তৈরির পদ্ধতি:
    পরোটা তৈরির সব উপকরণ একঙ্গে মিশিয়ে ভালোভাবে মেখে একটি কাপড় দিয়ে ঢেকে এক ঘণ্টা রাখুন। তারপর আবার ভালো করে মেখে পরোটা তৈরি করুন।

    মুরগি তৈরির পদ্ধতি:

    মুরগির সব উপকরণ দিয়ে মাংস মাখিয়ে মেরিনেট করুন ৫-৬ ঘণ্টা। তারপর অল্প আচে রান্না করুন।

    সালাদ তৈরির পদ্ধতি:
     সব উপকরণ মিশিয়ে সালাদ তৈরি করে রাখুন।

    রোল করার পদ্ধতি:
    একটা পরোটা নিন। পরোটার মাঝখানে ২-৩ চামচ করে রান্না মুরগি দিন। এবার রোল করে বাটার পেপারে মুড়িয়ে দিন। সালাদ দিয়ে পরিবেশন করুন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ