ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • আমতলী উপজেলা পরিষদ চত্ত্বরের গাছ উধাও

    আমতলী উপজেলা পরিষদ চত্ত্বরের গাছ উধাও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলা পরিষদ চত্ত্বরের একটি মূল্যবান মেহগনি গাছ রাতের আঁধারে উধাও হয়ে গেছে।  গাছটি কেটে মাটি দিয়ে ভরাট করে রাখা হয়েছে। এ ঘটনায় রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান থানায় সাধারণ ডায়েরি করেছেন।

    জানা যায়,  আমতলী উপজেলা পরিষদ সৃষ্টি হওয়ার পর তখন উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। গাছগুলো বড় গাছে পরিণত হয়েছে। 

    উপজেলা পরিষদের মূল ফটক দিয়ে  ভেতরে  প্রবেশের  পথে একটি বড়  মেহগনি গাছছিল। গত বৃহস্পতিবার গভীর রাতে ৭-৮ জন লোক গাছটি কেটে নিয়ে গেছে।
    আমতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে।

    আমতলী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান বলেন, উপজেলা পরিষদের ভেতরের মূল্যবান গাছ রাতের আঁধারে কেটে নেয়ায় ঘটনা অত্যান্ত দুঃখজনক। এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি।

    আমতলী উপজেলা নিবার্হী অফিসার মো.আসাদুজ্জামান বলেন, রাতের আধারে গাছ কেটে নেওয়ার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি। এ ঘটনার সাথে জড়িতদের কোন ছাড় দেয়া হবে না।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ