ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • ঈদে বিফ তেহারি তৈরি করবেন?

    ঈদে বিফ তেহারি তৈরি করবেন?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিফ তেহারি অনেকেরই পছন্দের। ঈদের দিনের খাদ্যতালিকায় এই খাবারটি রাখতে পারেন।

    উপকরণ :  গরুর মাংস ১কেজি, পেঁয়াজ বাটা- ১/২ কাপ, রসুন বাটা  আধা চা চামচ, লাল মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, আদা বাটা ২ চা চামচ, জিরা গুঁড়া ১চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমান মতো, পেঁয়াজ ২ টি মাঝারি, পাতলা করে কাটা, দারুচিনি ২/৩ টি, লবঙ্গ ৮টি, এলাচ ৪টি, তেজপাতা ১ টি মাঝারি, কাঁচা মরিচ ৮-১০ টি, তেল - 1/2 কাপ (বা কম), বাসমতি বা পোলাওয়ের চাল ৩ কাপ

    প্রস্তুত প্রণালি : প্রথমে গরুর মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার গরু মাংসের মধ্যে সব মসলার গুঁড়া ও বাটা আর লবণ দিয়ে এক কাপ পানি যোগ করুন। মাংসগুলো ভালোভাবে কষিয়ে সিদ্ধ করুন।  ৪৫ মিনিট থেকে এক ঘন্টা সিদ্ধ করুন। মাঝে মাঝে নাড়তে থাকুন। প্রয়োজনের অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই। সিদ্ধ হয়ে গেলে মাংসটা এক পাশে রাখুন।

    এবার একটি বড় প্যানে তেল দিয়ে পেঁয়াজ ভাজুন। পেঁয়াজটা বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এখন তেলের মধ্যে দারুচিনি, লবঙ্গ, এলাচ এবং তেজপাতার যোগ করে আরেকটু ভাজুন। এখন রান্না গরুর মাংসটা দিয়ে মাঝারি আঁচে ভাজুন যতক্ষণ না তেল উপরে উঠে যায়। একটানা নাড়তে থাকুন। এবার এতে পোলাওয়ের চাল যোগ করুন। কিছুক্ষণ কষিয়ে পরিমাণমতো পানি লবণ যোগ করুন। এবার এতে কাঁচা মরিচ দিয়ে জ্বাল বাড়িয়ে দিন। খাবারটি ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে দিন। ২০-২৫ মিনিটের মতো রান্না করুন। মাঝে মাঝে নাড়াচাড়া করে দেখে নিন যাতে নিচে ধরে না যায়। গরম গরম সালাদ দিয়ে পরিবেশন করুন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ