ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী বাজারে পাঁচ টাকার নতুন নোট, কী আছে ডিজাইনে শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: তথ্য উপদেষ্টা ১০ নম্বর জার্সি ফিরে পেলে নেইমার ছোঁবেন পেলেকে নদীতে ভিটেমাটি হারিয়ে জিওব্যাগের ওপর হাবিব দম্পতির বসবাস  যুক্তরাষ্ট্রে মসজিদে ২ কিশোরের বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক : স্বাস্থ্য অধিদপ্তর আকস্মিক বরিশাল নৌ-বন্দরে প্রতিমন্ত্রী রাজিব, অতঃপর পবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা, বিএনপির আরও দুই নেতাকে দল থেকে অব্যাহতি
  • মাইক্রোসফট থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

    মাইক্রোসফট থেকে সরে দাঁড়ালেন বিল গেটস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুই দশক আগে এক সহকর্মীর সঙ্গে পরকীয়ার সম্পর্কের কারণে মাইক্রোসফটের বোর্ড থেকে ইস্তফা দিয়েছেন সংস্থাটির সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। এ নিয়ে সংস্থাটি তদন্ত শুরু করার পর এমন সিদ্ধান্ত নিলেন বিশ্বের অন্যতম ধনী। খবর ওয়ালস্ট্রিট জার্নালের।

    জানা গেছে, মেলিন্ডাকে বিয়ের ৬ বছর পর নিজেরই প্রতিষ্ঠানের এক কর্মীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান বিল। সেটা প্রায় দুই দশক আগের কথা। তবে ২০১৯ সালের শেষ দিকে এ বিষয়ে জানতে পারে মাইক্রোসফট। মাইক্রোসফটের এক নারী প্রযুক্তিবিদ চিঠি দিয়ে বিলের সঙ্গে তার শারীরিক সম্পর্কের কথা সংস্থাটিকে জানান।

    এরপর বিন্দুমাত্র সময় নষ্ট না করে তখনই তদন্তের নির্দেশ দিয়েছিল সংশ্লিষ্ট বোর্ড। এমনকি নিরপেক্ষ বিচারে যাতে কোনোভাবে সমঝোতা না হয় তাই মাইক্রোসফটের সঙ্গে যুক্ত নয় এমন একটি সংস্থাকে মামলার ভার দেয়া হয়।

    কিন্তু এর কিছুদিন পরই তার পদ থেকে ইস্তফা দেন বিল। তাই মাঝপথেই থমকে যায় তদন্ত। জার্নাল বলছেন, বিলের এই সম্পর্ককে অসঙ্গত বলে মত দিয়েছেন মাইক্রোসফটের শীর্ষকর্তারা। তাই পদত্যাগ করতে বাধ্য হন বিল। যদিও তখন পদত্যাগের অন্য কারণ দেখিয়েছিলেন তিনি। তখন তিনি বলেছিলেন, এবার তিনি সমাজ কল্যাণমূলক কাজে মন দিতে চান।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ