ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কমিটি ঘোষণার পরই ভোলায় এনসিপি নেতার পদত্যাগ পাথরঘাটায় চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬ সাদা ঝিনুকে ছেয়ে গেছে কুয়াকাটা সৈকত বরগুনায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার ভোলায় মোবাইল বিক্রি না করায় কিশোরকে হত্যা, মামা-ভাগনের যাবজ্জীবন বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ
  • এপ্রিলে রপ্তানি আয় বেড়েছে ৫১ শতাংশ

    এপ্রিলে রপ্তানি আয় বেড়েছে ৫১ শতাংশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) বলছে, পোশাক রপ্তানির উচ্চ প্রবৃদ্ধির উপর ভর করে এপ্রিল মাসে রপ্তানি আয় বেড়েছে ৫১ দশমিক ১৮ শতাংশ। এ সময়ে ৪৭৩ কোটি ৪৬ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। ইপিবি’র হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য পাওয়া গেছে।

    বিগত ২০২০-২১ অর্থবছরের এপ্রিল মাসে মোট রপ্তানির পরিমাণ ছিল ৩১৩ কোটি ৪৩ লাখ ডলারের। আর চলতি ২০২১-২২ অর্থবছরের এপ্রিলে রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৩৩৬ কোটি ৯০ লাখ ডলার। সেই হিসেবে আলোচ্য সময়ে লক্ষ্যমাত্রার তুলনায় ৪০ দশমিক ৬৬ শতাংশ বেশি রপ্তানি হয়েছে।  

    এদিকে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৫ দশমিক ১৪ শতাংশ বেড়েছে। এ সময়ে পণ্য রপ্তানি থেকে মোট আয় হয়েছে ৪ হাজার ৩৩৪ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার, যা লক্ষ্যমাত্রার তুলনায় ২০ দশমিক ৫২ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে রপ্তানি আয় ছিল ৩ হাজার ২০৭ কোটি ২৭ লাখ ডলার।  ১০ মাসে পোশাক রপ্তানি থেকে আয় এসেছে ৩ হাজার ৫৩৬ কোটি ২৫ লাখ ডলার। এক্ষেত্রে প্রবৃদ্ধি প্রায় ৩৬ শতাংশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ